1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 10:54 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

রেলওয়ে পাবলিক স্কুলে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা,গ্রেপ্তার ৪

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, June 22, 2026

জয়নালকে দীর্ঘ সময় ধরে নির্যাতন ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ!

চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলে চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) সকাল এবং দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।

পুলিশ জানায়, রবিবার (২১ জুন) সকালে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। পরে নিহতের পরিবারের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। একইদিন দিবাগত রাতে অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারভুক্ত চার আসামিই বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

এর আগে, রবিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টার মধ্যে স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল নগরের ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেন এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি একটি গাড়ির পেইন্টিংয়ের দোকানে কাজ করতেন।

এ ঘটনায় নিহতের মা ছেনোয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন— সমীর দাশ (৪৭), আব্দুস সামাদ আজাদ (২৯), জিগার দাস (১৯) এবং মো. জাফর আহমেদ (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের প্রধান শিক্ষকের কক্ষের পেছনের জানালার গ্লাস খুলে গ্রিলের ফাঁক দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন স্কুলের প্রহরী সমীর দাশ। এ সময় জয়নালকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে স্কুলের মূল ফটকের সামনে ফেলে রাখা হলে সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, জয়নালকে দীর্ঘ সময় ধরে নির্যাতন করা হয়েছে। এমনকি তাকে বৈদ্যুতিক শকও দেওয়া হয়। পরে অসুস্থ অবস্থায় গেটের বাইরে ফেলে রাখা হয়। স্কুলের প্রধান শিক্ষক পুলিশকে কল দিলে তারা জয়নালের অবস্থা দেখে তাকে নেয়নি। পরবর্তীতে জয়নালের মৃত্যুর পর পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত স্বজনরা পুলিশের গাড়িতে মরদেহ তুলতে বাধা দেন। প্রায় একঘণ্টা পর পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মা ছেনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে অপরাধ করে থাকলে আইনের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু এভাবে পিটিয়ে ও কারেন্টের শক দিয়ে হত্যা করার অধিকার কারও নেই। আমি এই হত্যার বিচার চাই।’

জয়নালের ভাই-বোনরাও একই অভিযোগ করে বলেন, ‘অপরাধের শাস্তি আদালত দেবে। কিন্তু গণপিটুনি দিয়ে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘মামলা হওয়ার পর এজাহারভুক্ত চার আসামিকেই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’ তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত রহস্য দ্রুত উদঘাটন করা হবে বলে জানান ওসি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com