রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিবেদক:রাঙামাটির সোনালী ব্যাংক ভবন থেকে মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।
জানা গেছে, রফিকুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার কর্মরত ছিলেন । তার বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙাল হালিয়া ইউনিয়নে ২নং শফিপুর এলাকার, ৩নং ওর্য়াড । চাকরির সুবাধে তিনি ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি রুমে থাকতেন। তিনি বিগত প্রায় দেড় বছর ধরে এই শাখায় কর্মরত আছেন।
প্রাথমিকভাবে ব্যাংক কর্মকর্তারা জানান, পারিবারিক কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন রফিকুল ইসলাম। ২০৩৩ সাল পর্যন্ত তার কর্মজীবন ছিল।
আজ রোববার দুপুরে ব্যাংক থেকে চার তলায় খাবার খেতে উঠার পর তিনি আর নিচে অফিসে নামেননি। ধারণা করা হচ্ছে, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছে ।
সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার মো. শাহাদুল্লাহ বলেন, বিকালের দিকে আমরা তার মরদেহ ফ্যানের ঝুলে থাকার খবর পাই। পরে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়েছে।
ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন রাঙামাটি কোতোয়ালি থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) রূপক কর্মকার। তিনি আরো জানান, মরদেহ ঝুলন্ত লাশ অবস্থা থেকে উদ্ধার করে মর্গে নিয়ে রাখা হবে। সোমবার ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায় ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মো: সাহেদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর বিস্তারিত ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে গণমাধ্যম কে পুলিশ জানান।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন