1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি সেটা যেন হেলায় চলে না যায়: মির্জা ফখরুল

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি সেটা যেন হেলায় না চলে যায় এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গণতন্ত্র যেন পুনঃপ্রতিষ্ঠা হয় তাই ২০১৬ সালে ভিশন ২০৩০ দিয়েছেন বেগম খালেদা জিয়া। বছর দুই এক আগে আমরা ৩১ দফা দিয়ে লড়াই সংগ্রাম করেছি। গত ১৬ বছরে আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির বহু নেতা নির্বাসিত হয়েছে। আজকে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি সেটা যেন হেলায় না চলে যায়। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র আর বিএনপি দুটি সমার্থক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ শুধু ৫২ ও ৭১ সালে নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব সময় লড়াই করেছেন। গণতন্ত্র আর বিএনপি দুটি সমার্থক। জিয়াউর রহমান এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রীর শাসন এনেছিলেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সরকারে যারা আছেন তাদের বলবো এখনো ফ্যাসিস্ট সরকারের অনেকে তাদের চেয়ারে বসে আছে। এরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাধা হয়ে নানা ষড়যন্ত্র করতে চাচ্ছে। তাদের দ্রুত চেয়ার থেকে সরাতে হবে। পাশাপাশি এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে পুনর্বাসনের দাবি জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি।

সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে বিএনপি গণতান্ত্রিক দল। বিএনপি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিল। অর্থাৎ বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস তাই গণতন্ত্র দিবস পালনের অধিকার বিএনপি রাখে। বিএনপি যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারবে তত দিন রাজপথে থাকবে।

সমাবেশে বিএনপির আরেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ৫ হাজার কিলোমিটার দূরে বসে যে নেতা বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় করেছেন, সে নেতা হচ্ছে তারেক রহমান।

বাংলাদেশের মুক্তিকামী ছাত্র-জনতা যে ইতিহাস তৈরি করেছেন তা বিশ্বের ইতিহাসের পাতায় লেখা থাকবে উল্লেখ করে আবদুল মঈন খান বলেন, তবে একটা কথা না বললে আমার বক্তব্য অসমাপ্ত থাকবে, এ আন্দোলনের যে অগ্নি স্ফুলিঙ্গ উঠেছে তাতে যে লাভা বয়ে গেছে তার মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা যে সংস্কার করছে তা অবশ্যই দরকার। কিন্তু এ কথা মাথায় রাখতে হবে, এই সংস্কার শেষ হওয়ার পর দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের সমন্বয় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। সমাবেশ সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক, তানভীর আহমেদ রবিন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com