1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 10:20 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

মোহাম্মদপুরে সেনা-র‍্যাবের পোশাক পরে বাসায় ডাকাতি, গ্রেপ্তার ৬

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, October 13, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ১৩ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল এক বাসায় ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে তাদের গ্রেপ্তারে পুলিশ ও র‍্যাব মাঠে নামে।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর বাঁশবাড়ির ৭২০/১ নম্বর বাড়ির তিনতলায় ব্যবসায়ী আবু বকর বসবাস করেন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ১৫-১৬ জন বাসার প্রধান ফটকে আসেন। সাদা পোশাকেও কয়েকজন ছিলেন। বাহিনীর পোশাক পরা লোকজন দেখে দারোয়ান দরজা খুলে দেন। তারা সরাসরি আবু বকরের ফ্ল্যাটে গিয়ে দরজায় টোকা দেন।

বাড়ির মালিক আবু বকর জানান, তারা প্রথমে জানতে চায়– বৈধ অস্ত্র থানায় জমা দেইনি কেন? অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা বাসায় ঢুকে খোঁজাখুজি শুরু করে। আলমারিগুলো খুলে তছনছ করে। তিনি বলেন, ফ্ল্যাটের এক পাশে আমার অফিস। সেখানে সিন্দুক ও আলমারি খুলে টাকা লুট করে। ডাকাত দল ৭৫ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে ভোর সোয়া ৪টার দিকে বের হয়ে যায়।

দারোয়ানের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিল, তাদের দেখে বোঝার উপায় ছিল না যে তারা সেনা সদস্য নয়। হেলমেটও পরা ছিল। তারা দুটি মাইক্রোবাস ও দুটি প্রাইভেটকার নিয়ে এসেছিল। ডাকাত দলের হাতে একটি অস্ত্র ছিল। অস্ত্রটি থানা-ফাঁড়ি থেকে লুট হওয়া বলে ধারণা পুলিশের।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com