1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মেয়ে শিশুদের শিক্ষার ধারা অব্যাহত রাখতে শিক্ষা বৃত্তি প্রদান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক: ব্রাইট বাংলাদেশের অন্যতম অঙ্গীকার হলো একটি সমতাভিত্তিক সমাজ গঠন, যেখানে মেয়ে শিশুরা শিক্ষা, মর্যাদা ও সক্ষমতায় পিছিয়ে থাকবে না। মেয়েশিশুদের শিক্ষিত করা মানে শুধু একটি মেয়ে নয়, বরং একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মকে আলোকিত করা। শিক্ষা তাদের আত্মবিশ্বাস, সিদ্ধান্তগ্রহণ এবং জীবনমান উন্নয়নের পথে এগিয়ে দেয়।

এরই পরিপ্রেক্ষিতে, গত ১৩ মে ২০২৫ তারিখে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে বাকলিয়া এলাকায় ১০ জন স্পন্সরশিপ মেয়ে শিশুকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়, যাতে তারা তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারে। ব্রাইট বাংলাদেশ ফোরামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই আয়োজনে প্রত্যেক শিশুকে ৩০০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে বৃত্তি তুলে দেন একশন এইড বাংলাদেশের সিনিয়র MEAL অফিসার শাহরিয়ার নাসরীন চৌধুরী আলিসা, লোকাল রাইটস প্রোগ্রামের ম্যানেজার রিদুয়ালুন হাকীম রিয়াদ, এবং স্পন্সরশিপ অফিসার বিষু চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ আরিফ, স্নিগ্ধা শিকদার, সুস্মিতা দত্ত ও শুভ্রা দাশ।

এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন তাদের জীবনে একটি বড় পরিবর্তনের দ্বার উন্মোচন করে। সমাজের প্রতিকূলতা ও দারিদ্র্যের বেড়াজাল ভেদ করে এগিয়ে চলার জন্য প্রয়োজন সাহস, সুযোগ এবং সহায়তা—যা এই বৃত্তির মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। একজন শিক্ষিত মেয়ে শিশু কেবল নিজের জন্য নয়, বরং সমাজের জন্যও পরিবর্তনের দূত হয়ে ওঠে।

আজকের এই বিনিয়োগ ভবিষ্যতের একজন শিক্ষিকা, চিকিৎসক, প্রকৌশলী, সমাজকর্মী কিংবা নেতৃত্বের প্রতীক গড়ে তুলতে সহায়ক হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com