1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মিথ্যা মামলা প্রত্যাহার না হলে বিশ্বব্যাপি আন্দোলন ছড়িয়ে পড়বে

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে সারাদেশে জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে চট্টগ্রামে সমাবেশ করেছে সনাতনীরা।

আজ শুক্রবার (১ নভেম্বর) বিকালে নগরীর চেরাগী মোড়ে এই বিক্ষোভ সমাবেশে হাজার হাজার সনাতনী নরনারী অংশগ্রহণ করেন। শুরুতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশে বাঁধা দিলেও সনাতনীদের জনস্রোত দেখে তারা সরে যেতে বাধ্য হয়।

তাছাড়া ডিসিহিল, জামাল খান মোড়, আসকারদিঘির পাড়, আন্দরকিল্লায় আইনশৃঙ্খলা বাহিনী সনাতনীদের সমাবেশে আসতে বাঁধা দেয় এবং বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। সব বাঁধা অতিক্রম করে বিকাল ৪টার মধ্যে সনাতনীদের আগমনে জনসমাবেশে পরিপূর্ণ হয়ে উঠে চেরাগিসহ আশেপাশের এলাকা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। সমন্বয়ক সুমন দে এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসুদেব আশ্রেমর অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য মহারাজ ,শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী,শ্রীমৎ রণনাথ ব্রহ্মচারী, রিগান চৈতন্য দাস, তাপসানন্দ ব্রহ্মচারী, অকিঞ্জন গোর দাস ব্রহ্মচারী, দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী,সুচারু কৃষ্ণ দাস,পরিতোষানন্দ মহারাজ,শ্রীল সুধারাম মহারাজ, মিলন শর্মা, কুশল বরণ চক্রবর্তী, কাঞ্চন আচার্য্য, ডা. যীশুময় দেব, জুয়েল আইচ, সুব্রত দাস আকাশ, টিটু শীল, রুবেল দাস,লিংকন তালুকদার,সুহৃদ গৌরাঙ্গ দাস, অমিত পাড়িয়াল প্রমুখ।

স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, আমরা প্রশাসনকে সময় দিয়েছি ৪ নভেম্বর পর্যন্ত। এরমধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্যদের নামে দায়েরকৃত মামলা মিথ্যা মামলার প্রতিবাদে সারাদেশের সনাতনীরা ক্ষোভে ফেটে পড়েছে। সারাদেশে সনাতনীরা মাঠে নেমেছে। যদি অবিলম্বে মামলা প্রত্যাহার না হয় তবে বিশ্বব্যাপি এই আন্দোলন ছড়িয়ে পড়বে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। কিন্তু আজকের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্নভাবে বাঁধা দেওয়া হয়েছে। বাঁধা দিয়ে লাভ হবে না। সনাতনীরা নিজেদের অধিকার আদায়ে মাঠে নেমেছে, তাদের ভয় নেই। দেখছেন নর নারী, শিশু, বৃদ্ধ সবাই রাজপথে নেমেছে তাদের অধিকার আদায় ও শান্তিতে এদেশে বসবাস করতে। আমরা এদেশের ভূমি সন্তান। আমাদের উৎখাত করা সহজ না। আমরা অধিকারের কথা বললে মিথ্যা মামলা দিবেন এই বিষয় সনাতনীরা সহ্য করবে না। ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন দিয়েছে।

সুতরাং আপনারা আবার নতুন কোনো বৈষম্য ও অন্যায় করবেন না। সময় আছে সনাতনীদের ৮ দফা বাস্তবায়ন করুন এবং মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করুন। আর ওই ফিরোজকে কে ইন্ধন দিয়েছে তা বের করুন। কারণ সে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পায়তারা করছে। ফিরোজকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি।

৩ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি এবং ৪ নভেম্বর মামলা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়া হয় সমাবেশ থেকে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com