ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ভান্ডারিয়া থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জুগলুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পার্থ চক্রবর্তী বলেন,মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কোথাও কোনো অপরাধ বা অপরাধীর তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব,ভান্ডারিয়া কমিউনিটি পুলিশিং কার্য নির্বাহী কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো.শামীম হাওলাদার প্রমুখ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন