চট্টলার কণ্ঠ ডেস্ক:কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক।
বৃহস্পতিবার ১৯ জুন দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ জুন বৃহস্পতিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং পুলিশের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন মিয়াজির পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মহেশখালীর কুখ্যাত সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিকী (৩৭) এর বাড়িতে তল্লাশী চালিয়ে ৩ টি দেশীয় পিস্তল, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি চাইনিজ কুড়াল, ৪ টি রামদা ও ১ টি ব্রাস নাকলসহ উক্ত সন্ত্রাসীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম রোধ অনেকাংশে উন্নত হয়েছে। সন্ত্রাসীমূলক কার্যক্রম রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন