1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ভোলা সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান এ কে এম নাসিরউদ্দিন নান্নু (৬২) ও তার ছেলে মো. আরিফকে (৩৩) আটক করা হয়েছে। এ সময় এদের কাছ থেকে ১০টি বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার ২০ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে ভোলা শহরের আবহাওয়া অফিস রোডের নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। 

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক নাসিরউদ্দিন নান্নু জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলার আবহাওয়া অফিস রোডের বাসিন্দা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরও জানায়, বেশ কিছুদিন ধরে ভোলা শহরের গজনবী স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে চেয়ারম্যান এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ডিত্তিতে আজ ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ভোলা শহরের আবহাওয়া অফিস সড়কের নিজ বাসা তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র (দেশীয় পাইপ গান), ১০টি দেশীয় অস্ত্রসহ (৫টি রামদা, ৪টি দা, ১টি শাবল) সন্ত্রাসী এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়া ও তার ছেলে মো. আরিফকে আটক করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের জব্দ করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com