ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:“রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হবে।
এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার রিজার্ভ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মৎস্যজীবীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, সাবেক যুগ্ম আহ্বায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপলা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ফিশারিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
অনুষ্ঠান শেষে সফল মৎস্য উদ্যোক্তা জাহিদ মাহমুদ সুমন ও ওবায়দুল হক জমাদ্দারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন