চট্টগ্রাম ব্যুরো : আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় ১৮ জানুয়ারি বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্ট-এর উদ্যোগে এক হাজার জন গরীব, অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরীসহ ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্রাস্টের চেয়ারম্যান বলেন, রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে এবং মালামাল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
তিনি সরকারকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ এবং ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পবিত্র রমজান মাসে জনগণকে অসামাজিক কার্যকলাপ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানান।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন