1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 12:16 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

বিদ্যুৎ বিতরণে শহর-গ্রামের বৈষম্য দূর করার দাবি ক্যাবের

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, June 2, 2026

বিদ্যুৎ বিতরণে শহর ও গ্রামের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে বিদ্যুৎ ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবা নিয়ে জনগণকে বিভ্রান্ত করে এমন তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২ জুন) এক বিবৃতিতে ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে ক্ষুদ্র ও প্রান্তিক গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অথচ যেসব গ্রাহকের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানোর কথা বলা হচ্ছে, বিশেষ করে গ্রামীণ এলাকার সেই গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ সেবা পাচ্ছেন না। অনেক এলাকায় ১৫ মিনিট বিদ্যুৎ থাকার পর ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে।

এস এম নাজের হোসাইন বলেন, পবিত্র ঈদুল আজহার আগে ১২ মে এবং ঈদের সময় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও মাতামুহুরী এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনার চিত্র দেখেছেন। তাঁর দাবি, মাতারবাড়ী থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হলেও মহেশখালীর মানুষ দিনের অধিকাংশ সময় বিদ্যুৎবিহীন থাকছেন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দেশে বিদ্যুৎ উৎপাদন পর্যাপ্ত এবং লোডশেডিংয়ের প্রয়োজন নেই বলে দাবি করা হলেও বাস্তবে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎহীনতার অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমেও এ ধরনের খবর প্রকাশিত হয়েছে।

ঈদের ছুটিতে অনেক জেলা ও বিভাগীয় শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও গ্রামীণ এলাকাগুলোতে ভোগান্তি ছিল বেশি।

বিবৃতিতে আরো বলা হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন এলাকায় সামান্য বৃষ্টি বা ঝড় হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রে বিদ্যুৎ ফিরতে কয়েক দিন পর্যন্ত সময় লাগে। শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেওয়া হলেও মানসম্মত ও আধুনিক অবকাঠামো গড়ে না ওঠায় গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

ক্যাবের এই নেতা বলেন, বর্তমানে দেশের ৪৬২টি উপজেলায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে প্রায় ৫ লাখ ৩৭ হাজার কিলোমিটার বিতরণ লাইনের আওতায় ৩ কোটি ৬০ লাখ গ্রাহককে সেবা দেওয়া হচ্ছে।

প্রায় ৪০ হাজার জনবল নিয়ে সংস্থাটি দেশের প্রায় ৫৮ শতাংশ বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন করছে। তবে অবকাঠামোগত দুর্বলতা, জনবল সংকট, ব্যবস্থাপনাগত সমস্যা এবং নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণে গ্রামীণ গ্রাহকরা বিদ্যুতায়নের পূর্ণ সুফল পাচ্ছেন না।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সংস্কার, অবকাঠামোর আধুনিকায়ন এবং শহর-গ্রামের বৈষম্য দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ক্যাব সহ-সভাপতি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com