1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 12:41 pm
সংবাদ শিরোনাম: :
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

বিজিবি বান্দরবান সদর সেক্টর’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, May 7, 2026

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় স্থিতিশীল নিরাপদ পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলের দূর্গম এলাকায় অবৈধ চোরাচালান,অস্ত্র,মাদক উদ্ধার সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদান রাখছে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার (৬ মে) বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তরের একটি অভিযানে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ঘেরাও মুখ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান (৫২৮ গুড়ি) সেগুন ও গামারী গাছের গুড়ি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অবস্থায় আটক করে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের দেয়া একটি প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বার্তায় জানানো হয়,রোয়াংছড়ির ঘেরাওমুখ এলাকা হতে নদী পথে এই সকল কাঠের গুড়ি নদীর নিকটবর্তী ছ-মিলে অবৈধভাবে সরবরাহ করে থাকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান সেক্টর সদর দপ্তর হতে বিজিবি টহল দল ও বন বিভাগের কর্মকর্তাসহ যৌথভাবে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় উক্ত গুড়িগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

জব্দকৃত অবৈধ কাঠের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা। আটককৃত কাঠ জব্দ পরবর্তী,বান্দরবান বন বিভাগের কার্যালয়ে বুঝিয়ে দেয়া হয়েছে।

অবৈধভাবে কাঠ পাচারে বিশেষ অভিযান পরিচালনার বিষয়ে বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ, বান্দরবান সেক্টর সদা জাগ্রত সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের দূর্গম বাংলাদেশ-ভারত ও মায়ানমার সীমান্তে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ কাঠ পাচার, চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ, সন্ত্রাস দমন এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে কার্যকরী ও বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

তিনি জানান পার্বত্য বান্দরবান বিশাল একটি বনভূমির ভান্ডার,সেই সুবাদে প্রতিদিন সারাদেশে বিপুল পরিমাণ কাঠের যোগান দেয়া হয় বান্দরবান জেলা সদর সহ সাতটি উপজেলা হতে।যারা নিয়ম ও আইন মেনে পার্বত্য অঞ্চলে কাঠের ব্যবসা পরিচালনা করবেন,দূর্গম এলাকায় ব্যাবসা পরিচালনায় অসুবিধা হলেও বিজিবি তাদের সর্বাত্মক সহযোগিতা করবে,আর যারা অবৈধভাবে,কাঠ চোরাচালানের সাথে জড়িত,সে সকল অবৈধ ব্যাবসায়িদের প্রতি বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com