1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার শাহ আমানত বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম-সিগারেট উদ্ধার সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ আলীকদম প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এস,এম জিয়াউদ্দিন জুয়েল,সাধারণ সম্পাদক নুরখান‎ ফটিকছড়িতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত এক নৈশপ্রহরী! ফটিকছড়িতে ১০ দিনে ৮৭ নবজাতকের জন্ম মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত পাকিস্তানের বহু সেনা নিহত বান্দরবান হাসপাতালের নির্মাণাধীন সার্ভিস সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল! পাউবো’র উন্নয়ন প্রকল্পকে ঘিরে উঠেছে নানা গুরুতর অভিযোগ! এক ম্যাচে ৮ লাল কার্ড ও পরাজয় দেখলো ব্রাজিল অসহায়ের চোখের জল মুছছেন ‘মানবিক ডিসি’ জাহিদ বিশ্ব পরিবেশ দিবসে কোনাখালীতে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক র‍্যালি প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ ২৭ বছর পর লিগ্যাল এইডের সহায়তায় পিতার পরিচয় পেলেন যুবক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার শুভ সূচনা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ মমতার বাড়িতে সিআইডি অভিযান ২১ বছর পর অস্ট্রেলিয়ার পরাজয়, বাংলাদেশ পেল ৮৬ রানের জয় চমেক হাসপাতাল অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হত্যা মামলায় ওয়েল গ্রুপের সিইও গ্রেপ্তার প্রথমবারের মত ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত! সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ

বিএসসির বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত এমভি বাংলার নবযাত্রা (পূর্বের নামঃ XCL LION) নামক নতুন জাহাজটির অফিসিয়াল ডেলিভারি গতকাল ২৭ জানুয়ারি (লন্ডনের স্থানীয় সময় সকাল ০৮:১৯ টায় এবং বাংলাদেশ সময় দুপুর ০২:১৯ টায়) জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান Hellenic Dry Bulk Ventures LLC-এর আইনজীবী Stephenson Harwood LLP-এর যুক্তরাজ্যের লন্ডনস্থ অফিসে (Closing Place) এ সম্পন্ন হয়েছে।

এ সময় বিএসসি’র পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রকল্প পরিচালক, মহাব্যবস্থাপক বীমা ও দাবি, মহাব্যবস্থাপক হিসাব সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া, চীনে অবস্থানরত বিএসসি’র নির্বাহী পরিচালক বাণিজ্য-এর নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত), জাহাজের মাস্টার, চীফ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য নাবিকগণসহ বিএসসি টিম Nanyang Shipyard থেকে অনলাইনে অংশগ্রহণ করেন।

পাশাপাশি, বিএসসি’র প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থানরত নির্বাহী পরিচালক (প্রযুক্তি)-এর নেতৃত্বে বিএসসি কর্মকর্তা কর্মচারীগণ উক্ত ক্লোজিং কার্যক্রমে অনলাইনে সংযুক্ত ছিলেন। উল্লেখ্য, জাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তির শর্তাদি অনুসরনক্রমে আগামী ২৯ জানুয়ারি জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি চীনা শিপইয়ার্ড (Jingjiang Nanyang Shipbuilding Co Ltd)-এ সম্পন্ন করে জাহাজটি সরাসরি বাণিজ্যিক কার্যক্রম/ পণ্য পরিবহন কার্যক্রমে নিয়োজিত করা হবে।

প্রসংগত উল্লেখ্য, চুক্তি মোতাবেক প্রতিটি জাহাজের মূল্য মার্কিন ডলার ৩৮.৩৪৯ মিলিয়ন এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য মার্কিন ডলার ৭৬.৬৯৮ মিলিয়ন। এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য মার্কিন ডলার ৮০.৪০ মিলিয়ন-এর চেয়ে ৪.৬০% কম। উল্লেখ্য, জাহাজগুলো নকশা ও প্রযুক্তিগত দিক থেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানসম্মত। এছাড়াও, জাহাজ দুটি উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ও উপাদানে সংযোজিত/নির্মিত।

এ প্রকল্পের প্রথম জাহাজ এমভি বাংলার প্রগতি (XCL Gemini) গত অক্টোবর ২০২৫-এ চীনা শিপইয়ার্ড (Jingjiang Nanyang Shipbuilding Co Ltd) হতে ডেলিভারি গ্রহন করা হয়েছিল এবং উক্ত জাহাজটি বর্তমানে বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com