বিআইএম এলুমনাই সোসাইটি এর সাথে পিপলস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্যান সলিউশনের একটা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চুক্তি ২৮ এপ্রিল সোমবার সকালে স্বাক্ষরিত হয়।

এই চুক্তি স্বাক্ষরে বিআইএম এলুমনাই সোসাইটির পক্ষে ছিলেন বিআইএম এলুমনাই সোসাইটির সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির হিমু, কোষাধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন সজল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইসি কমিটির সদস্য আবু ফয়েজ, ইসি কমিটির সদস্য ও ক্রিড়া কমিটির প্রধান সাইফ এবং ট্রেনিং কমিটির প্রধান গুন্জন দেব আর পিপলস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্যান সলিউশন এর পক্ষে ছিলেন প্যান সলিউশনের ফাউন্ডার ও সিইও হেলাল আকবর।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্যান সলিউশনের ফাউন্ডার ও সিইও হেলাল আকবর বলেন, এভাবে এলুমনাই এর সাথে পিপলস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্যান সলিউশনের মেলবন্ধনে আমাদের নতুন তরুণ প্রজন্ম তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং ক্যারিয়ারের উন্নয়নে কাজ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত করবে!
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন