শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ২০২৬ইং উপলক্ষে আজ রবিবার ৩১ মে, সকাল ১১:০০ টায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বারদী, সোনারগাঁও, নারায়ণগঞ্জে এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আজহারুল ইসলাম মান্নান-মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ ৩, শরফ উদ্দিন আহমদ চৌধুরী- কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা, মোঃ রায়হান কবির-জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ, জনাবা তাসমিন আক্তার-অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ, জনাব দীপঙ্কর ঘোষ-অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ, আসিফ আল জিনাত- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) সোনারগাঁও উপজেলা, শিবানী সরকার-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বন্দর উপজেলা, গোলাম সারোয়ার-ওসি, সোনারগাঁও থানা, আশ্রমের সম্মানিত আহ্বায়ক অশোক মাধব রায় (সাবেক সিনিয়র সচিব), সদস্য সচিব বীর সাংবাদিক শংকর কুমার দে, নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, আনসার ও ভিডিপির কর্মকর্তা, বারদী, সম্মানদী, নোয়াগাঁও, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ।
এছাড়া বারদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তিরোধান উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ- বারদী ইউনিয়নের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আসছে ১৯ জ্যৈষ্ঠ উপলক্ষে আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয়ে উক্ত মত বিনিময় সভায় আলোচনা হয়।
কিভাবে যাবেন বাবার আশ্রমে:
ঢাকা থেকে যাওয়ার উপায়:
১. বাসে: গুলিস্তান থেকে স্বদেশ বা অন্য কোনো পরিবহনের বাসে চড়ে সরাসরি মোগড়াপাড়া চৌরাস্তা বা বৈদ্যেরবাজার নামতে পারেন। মোগড়াপাড়া থেকে সিএনজি বা অটোবাইকে সরাসরি বারদী বাজারে অবস্থিত আশ্রমে যাওয়া যায়।
২. রেলে: কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে নারায়ণগঞ্জ গিয়ে, সেখান থেকে লোকাল বাস বা অটোরিকশায় বারদী পৌঁছাতে পারেন।
৩. ব্যক্তিগত গাড়িতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে মোগড়াপাড়া হয়ে মেঘনা ঘাট দিয়ে খুব সহজেই বারদী যাওয়া যায়।
চট্টগ্রাম থেকে যাওয়ার উপায়:
আপনি যদি চট্টগ্রাম থেকে ভ্রমণ করেন, তবে ট্রেন অথবা বাসে প্রথমে ঢাকা বা কাঁচপুর আসতে হবে। কাঁচপুর/মোগড়াপাড়া থেকে খুব সহজেই লোকাল সিএনজি বা অটোবাইকে বারদী পৌঁছানো সম্ভব।
আশ্রমে থাকার নিয়মাবলী:

আপনার মতামত দিন