সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিপ্লব কান্তি দাশ, সাধারণ সম্পাদক পদে রিটল কান্তি বিশ্বাস এবং কোষাধ্যক্ষ পদে দয়াল চৌধুরী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অর্পন কুমার দাশ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৯টা থেকে মন্দিরের মহামায়া হলরুমে ভোটগ্রহণ শুরু হয়। মোট ৩০৭ জন ভোটারের মধ্যে ২৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থীদের পাশাপাশি ‘না’ ভোট দেওয়ার সুযোগও ছিল এবং অনেক ভোটার সেই অধিকারও প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে বিপ্লব কান্তি দাশ ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে ‘না’ ভোট পড়ে ৩১টি এবং ৩টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক পদে রিটল কান্তি বিশ্বাস ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজন চক্রবর্তী পান ১১৫ ভোট এবং অপর প্রার্থী তপন চক্রবর্তী পান ৯ ভোট। এ পদে ২টি ‘না’ ভোট এবং ৪টি বাতিল ভোট গণনা করা হয়।
কোষাধ্যক্ষ পদে দয়াল চৌধুরী ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে ‘না’ ভোট পড়ে ৭১টি এবং ৪টি ভোট বাতিল হয়।
শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রার্থী, ভোটার এবং সনাতনী সম্প্রদায়ের সদস্যদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। নবনির্বাচিত কমিটি আগামী দিনে মন্দিরের উন্নয়ন ও সনাতনী সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন