বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে বেসরকারি হাসপাতাল ও প্যাথলজি সেন্টারগুলোর মালিক ও অংশীদারদের সমন্বয়ে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ আগস্ট) বেসরকারি হাসপাতালের স্বত্বাধিকারী ও অংশীদারদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট আবুল কালাম-কে চেয়ারম্যান এবং আশরাফুর রহমান-কে সেক্রেটারি করা হয়েছে।
কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোলাইমান। জয়েন্ট সেক্রেটারি মো. আলী, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা তাজ, অফিস সম্পাদক তপন দাস এবং হেলথ অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জ্যোতিময় মুরং।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন পারখুম লুসাই, খুরশেদ আলম, মো. মহিউদ্দিন, মো. হারুন, মারুফুল আলম ও সাইফুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, বান্দরবানের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বান্দরবানবাসীর জন্যে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত, হাসপাতাল ও প্যাথলজি সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সমন্বিতভাবে কাজ করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি জেলার বেসরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতারা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন