1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 14, 2026, 9:48 am
সংবাদ শিরোনাম: :
বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ফটিকছড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস,২০২৬ : মৃত্যুর পর নয়, মানুষটি বেঁচে থাকতেই আমাদের পাশে দাঁড়াতে হবে মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‍্যালী ও অবস্থান কর্মসূচি সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ মাদক কারবারি আটক! তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ রোয়াংছড়িতে তামাক চাষ ছাড়তে কৃষকদেরকে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জন গ্রেফতার ফটিকছড়িতে আগামী ১১ সেপ্টেম্বর মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত হবে

​বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন: সদস্য-সচিব হলেন মোঃ জাহাঙ্গীর আলম

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, July 16, 2026

​সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃজাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে সম্প্রতি এই কমিটি গঠন করা হয়। ঘোষিত এই নতুন কমিটিতে স্থানীয় ক্রীড়াবিদ কোটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য-সচিব পদে মনোনীত হয়েছেন বান্দরবানের জনপ্রিয় ব্যক্তিত্ব মোঃ জাহাঙ্গীর আলম।


​নতুন গঠিত এই কমিটিতে পদাধিকারবলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বান্দরবানের জেলা প্রশাসক এবং সদস্য হিসেবে রয়েছেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক ও জেলা ক্রীড়া অফিসার। এ ছাড়া স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ কোটায় কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জনাব আলী হায়দার বাবলু এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম।


​তৃণমূল থেকে উঠে আসা এক বলিষ্ঠ নেতৃত্ব বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদ্য ঘোষিত কমিটিতে মোঃ জাহাঙ্গীর আলমের সদস্য-সচিব মনোনীত হওয়াকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ। তিনি দীর্ঘ সময় ধরে বান্দরবানের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় মুখ।
​তিনি ছাত্রজীবন থেকেই নেতৃত্বের সামনের সারিতে ছিলেন।

ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং পরবর্তীতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হিসেবে রাজনৈতিক অঙ্গনে দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি ক্রীড়াঙ্গনের প্রতি তার আজীবন গভীর অনুরাগ ও সম্পৃক্ততার কারণেই জাতীয় ক্রীড়া পরিষদ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে।


​দ্রুত নির্বাচনের মাধ্যমে গতি ফিরবে ক্রীড়াঙ্গনে
​জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, সদ্য অনুমোদিত এই অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে এবং একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবে।
​স্থানীয় ক্রীড়া অনুরাগী ও যুবসমাজের প্রত্যাশা, মোঃ জাহাঙ্গীর আলমের মতো একজন দক্ষ ও দূরদর্শী সংগঠক সদস্য-সচিবের দায়িত্ব পাওয়ায় বান্দরবানের স্তিমিত হয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে। তার হাত ধরেই পাহাড়ের তরুণ সমাজ মাদক ও নেতিবাচক পথ পরিহার করে আবারও খেলার মাঠে মুখরিত হয়ে উঠবে এবং জেলায় নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন নতুন প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com