সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবান সদর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রুনা আক্তার (৩০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসস্টেশন সংলগ্ন লন্ডন রেস্টুরেন্টের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৯৪ (তারিখ: ০৩/০৭/২০২৬) মূলে এসআই (নিঃ) ত্রিরতন বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় ডিউটিরত ছিলেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রুনা আক্তার বান্দরবান পার্বত্য জেলার লামা থানার ০৭নং ওয়ার্ডের নুনের বিল পাড় এলাকার মৃত আবুল খায়েরের মেয়ে এবং ইব্রাহিম খলিল এর স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) শাহেদ পারভেজ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বান্দরবান পুলিশের এই কর্মকর্তা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন