1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
বান্দরবানে ফাটা কাপে চা দেওয়া নিয়ে তুমুল কাণ্ড: হামলা-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

বান্দরবানে ফাটা কাপে চা দেওয়া নিয়ে তুমুল কাণ্ড: হামলা-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

​বান্দরবান প্রতিনিধি:বান্দরবান পৌরসভার হাফেজ ঘোনা এলাকার ৩ নম্বর থানচি বাসস্ট্যান্ডে চায়ের কাপ ভাঙা নিয়ে এক তুচ্ছ ঘটনার জেরে দোকানে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে চায়ের দোকানের কর্মচারী ও সাধারণ মানুষসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

​অভিযোগ সুত্রে জানা যায়, থানচি বাসস্ট্যান্ড সংলগ্ন মোঃ মারুফ (২৮)-এর চা দোকানে মোঃ বাবলু মিয়া (৩০) চা খেতে আসেন। পরিবেশন করা চায়ের কাপে সামান্য ফাটল থাকায় বাবলু মিয়া ক্ষিপ্ত হয়ে দোকানের কর্মচারী মোঃ রাসেল (২৫)-কে গালিগালাজ এবং এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মেরে নীলাফুলা জখম করেন।
​পরবর্তীতে দোকানের স্বত্বাধিকারী মোঃ মারুফ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে বাবলু মিয়া, ইউসুফ মাফি (৬০), সাহাব উদ্দিন (৩৪), মোঃ রুবেল (২৭) এবং আরও ১০/১৫ জন অজ্ঞাতনামা পুরুষ ও কিছু মহিলা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশ বাক্স থেকে নগদ ২৫,০০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। দোকান মালিকের দাবি অনুযায়ী, এতে আনুমানিক ৩৫,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।

​হামলায় গুরুত্বর আহত হন মোঃ রাজা মিয়া (২৭)। স্থানীয় বাসিন্দা মোঃ রবিউল ইসলামসহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। আহতরা হাসপাতালের পুরুষ ওয়ার্ডে (রেজিঃ নং- ৫৩৫/২) চিকিৎসা গ্রহণ করেছেন।
​এ বিষয়ে দোকানের মালিক মোঃ মারুফ বাদী হয়ে বান্দরবান সদর থানায় মোঃ বাবলু মিয়াসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয়ে ​বান্দরবান জেলা পুলিশ সুপার (এসপি) ওহাবুল ইসলাম খন্দকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com