নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতি প্রেমী পর্যটকরা ভিড় করেছেন পাহাড় কন্যা খ্যাত, মর্তের স্বর্গ বান্দরবানে। নতুন বছরে থার্টি ফার্স্ট নাইটে বান্দরবানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমেছিলো বান্দরবানে। এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের পর্যটন স্পট গুলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা ছুটে এসেছেন পাহাড়, ঝিরি-ঝরনা আর সবুজ-শ্যামল প্রকৃতির টানে। বান্দরবানের নয়নাভিরাম বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। শহরের হোটেল-মোটেল, গেস্ট হাউসগুলো বুকিং হয়েছে আরও আগেই।
পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ী ও হোটেল-মোটেল মালিক সমিতির তথ্যমতে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মেঘলা, নীলাচল, নীলগিরি, চিম্বুক, শৈলপ্রপাত।
তাছাড়া লামা উপজেলাতে রয়েছে ৬০ টির মত ছোট ছোট রিসোর্ট, যেখানে রয়েছে অস্ংখ্য জুম ঘর। লামাতে যে সব রিসোর্ট রয়েছে ইতিমধ্যে এসব রিসোর্ট এর নাম ছড়িয়ে পড়েছে সারা দেশে যেমন মিরিঞ্জা ভ্যালি, সুখিয়া ভ্যালি, রিভার ভিউ রিসোর্ট, রিসোর্ট ৯৭ সহ অসংখ্য পর্যটন স্পট। সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকা হাজারো পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য ও অনায়াসে ভেসে চলা মেঘের ভেলা বহু মাত্রায় সমৃদ্ধ করেছে পাহাড় কন্যা বান্দরবানের সৌন্দর্যকে।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি বৈচিত্র্যময় জীবনযাত্রা ও সংস্কৃতির কারণে বান্দরবানে দিন দিন পর্যটকদের সংখ্যা বেড়েই চলেছে। অপরূপ সৌন্দর্যের কারণে সারা বছরই দেশি-বিদেশি অসংখ্য পর্যটকদের আনাগোনা,ভীড় লেগেই থাকে বান্দরবানে। সরকারি ছুটির দিন গুলোতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পর্যটনকেন্দ্র গুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবারও নতুন ইংরেজী বছরের আগমনেও তার ব্যতিক্রম ঘটেনি বরং আগের তুলনায় পর্যটকের ভীর যেনো আরও বেশি।
নতুন বছরের আগমনে বছরের শেষের দিন থেকেই মেঘলা, নীলাচল, নীলগিরি, নীল দিগন্ত, শৈলপ্রপাত, চিম্বুক, প্রান্তিক লেক, ন্যাচারাল পার্ক, বগালেক, নাফাকুম, রিজুক ঝরনা, মিরিঞ্জা ভ্যালি, সুখিয়া ভ্যালি সহ বিভিন্ন পর্যটন স্পট গুলোত প্রচুর পরিমাণ পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে থার্টি ফার্স্ট নাইট পালন করতে অনেক পর্যটক ছুটে এসেছেন পাহাড়ে।
এ বিষয়ে বান্দরবানে বেড়াতে আসা এক জন পর্যটক বলেন, আমি আগেও কয়েক বার বান্দরবানের পর্যটন কেন্দ্র দেখতে এসেছি। তখন শীত ছিলোনা, এবার এসেছব শীতে।,এ ছাড়া আগের চেয়ে পর্যটন কেন্দ্র গুলোও অনেক আধুনিক ও সুন্দর হয়েছে। এখানে আসলেই প্রকৃতির সঙ্গে হারিয়ে যেতে ইচ্ছে করে। সত্যিই অনেক সুন্দর এখানকার পাহাড় ও পর্যটন স্পট গুলো।’
খুলনা থেকে বেড়াতে আসা পর্যটক হাবিবুর রহমান বলেন, আমি আমার পরিবারের লোক জন নিয়ে এখানে বেড়াতে এসেছি, প্রতি নতুন বছর নিজের এলাকা, অনেক সময় নানা জায়গাতে যাই, এবার ভাবলাম একটু ভিন্ন ভাবে কাটাব নতুন বছরের প্রথম দিনটি তাই প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি বান্দরবানে আসা। আশা করছি এবার অনেক আনন্দে কাটাব।
আরেক পর্যটক জেসমিন আকতার জুঁই জানান, বান্দরবানের মুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য মনকে দারুন ভাবে আকৃষ্ট করে। তিনি বলেন, বাংলাদেশ যে এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জেলা রয়েছে তা বান্দরবানে না আসলে কেউ বুঝতেও পারবে না এমন কি কল্পনাও করতে পারবেনা।
এদিকে, এতো পর্যটকদের আগমনের ভীড়ে খুশি পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাই।
এবিষয়ে মিরিঞ্জা ভ্যালির মালিক জিয়াউর রহমান বলেন, নৈস্বর্গিক সৌন্দর্য়ের লীলা ভূমি আমাদের বান্দরবান, এখানে রয়েছে পাহাড়, নদী, ঝর্ণা। এখানের পাহাড়ের সাথে মেঘের মিতালী, মেঘ ছুয়ে যায় পাহাড় কে, কোথাও কোথাও পাহাড়ের নীচে মেঘ, কোথায় পাহাড়ের মাথায় যেনো মেঘের রাজ্য, মেঘ আর পাহাড়ের মাঝে যেনো জনম জনমের ভালবাসার বন্ধন, যা দেখে এক স্বগ্বীয় সুখ অনুভূত হয়, এখানে এলেই বোঝা যায় স্রষ্টার সৃষ্টির এক অপূর্ব মহিমা।
বিশেষ করে অপূর্ব সৌন্দর্য দেখতে চাইলে, মেঘ পাহাড়ের মিতালী দেখতে চাইলে, চলে আসতে হবে লামার মিরিঞ্জা ভ্যালি বা আশপাশের রিসোর্ট গুলোতে।, যারা সাজেক মিস করছেন, তারাও চলে আসতে পারবেন এখানে, এখানে এলে সাজেকের মত অনুভূতি অনুভব করবেন। আমরা এখানে আগত পর্যটকদের জন্য ভাল মানের খাবার সহ সার্বিক বিষয় গুলো অত্যান্ত গুরুত্বের সাথে দেখে থাকি।
তিনি লামার পর্যটন স্পট গুলোতে পানি বিদ্যুৎ ইত্যাদি সমস্যা গুলো দ্রুত নিরসনের জন্য উপজেলা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষন করেন। তিনি আরও বলেন, লামা উপজেলা একটি টুরিস্ট জোনে পরিনত হয়েছে, তাই এখানে টুরিস্ট পুলিশ অত্যান্ত প্রয়োজন, আমরা আশা করছি সরকার এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের উপপরিদর্শক এসআই মো. শাহীন মিয়া।
তিনি বলেন, নতুন বছর উপলক্ষ্যে পর্যটকরা বান্দরবান আসতে শুরু করেছেন। পর্যটকদের নিরাপত্তায় জেলার পর্যটন স্পট গুলোতে বাড়তি সর্তকতা বৃদ্ধি করা হয়েছে। এবারে এখানে এসে পর্যটকরা সহজে এবং নিরাপদে বেড়াতে পারবেন বলেও মনে করেন তিনি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন