বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল কতৃক এক নওমুসলিম নারী কে লাঞ্চিত করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দের দেখে নেওয়ার হুমকি প্রদান এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বান্দরবান সচেতন ছাত্র জনতা।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের হোটেল জাফরান-এ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ আসিফ ইকবাল।
লিখিত বক্তব্যে তিনি বলেন,বান্দরবান জেলা মৎস্য অফিসে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রোজিতং (নওমুসলিম) নামে এক নারী কর্মচারী কে প্রতিনিয়ত লাঞ্চিত করে আসছেন জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল। প্রচন্ড ইসলাম বিদ্বেষ মানসিকতা সম্পন্ন এই কর্মকর্তা ওই নারী কে, কখনো মুসলিম ছেলে বিয়ে করেছে কেন, পোশাক ও বোরকা নিয়ে কটুক্তি, চাকরিতে যোগদানের পর ই কনসিভ করা,সহ অফিস করার পরবর্তী তে কর্মকর্তার বাসায় দুই বেলা রান্না করার প্রস্তাব দেন।এছাড়া ও তিনি কোনো কাজ পারেন না বলে বসিয়ে রেখে মাসিক মিটিং এ বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মকর্তা কর্মচারী দের সামনে অপমান করেন।
সেই সাথে বেতন বরাদ্দ নিয়ে আসা ও চাকরি স্হায়ী করণের কথা বলে ১ লক্ষ টাকা দাবি করেন।এই সময় টাকা দিতে সামর্থ্য না হওয়া প্রতিনিয়ত হেনস্তা করার প্রেক্ষিতে পরবর্তী তে ১৫ হাজার টাকা দিতে বাধ্য হন। এছাড়াও সন্তানের অসুস্থতায় ছুটি চাইলে পর্যন্ত এই কর্মকর্তা ছুটি মঞ্জুর না করে অফিস করতে বাধ্য করেন।
সমস্ত বিষয়ের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বিষয়টি ৬ ই মার্চ ২৫ ইং তারিখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নারী কর্মচারী রোজিতং।কিন্তু ওই দিনই প্রতিকারের পরিবর্তে আসে বদলীর আদেশ। ২৩ মার্চ ২৫ ইং তারিখে বদলির আদেশ স্থগিতের জন্য আবেদন করলে সে আবেদনে সাড়া দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মৎস্য কর্মকর্তা কে ব্যবস্থা গ্রহণ করার কথা বললেও জেলা মৎস্য কর্মকর্তা আদেশ টি কার্যকর হবে না বলে জানিয়ে দেন। বক্তা লিখিতো বক্তব্যে আরো বলেন, অভিজিৎ শীল জেলা মৎস্য অফিসে কোনো নওমুসলিম কে থাকতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন।
পরে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে বক্তারা বলেন,জেলা মৎস্য কর্মকর্তার কাছে হেনস্তার শিকার নওমুসলিম রোজিতং বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের কাছে সমস্ত বিষয় খুলে বললে, এর প্রেক্ষিতে আমরা ওই কর্মকর্তার সাথে দেখা করে বিষয় টা সম্পর্কে জানতে চায়। এই সময় প্রশ্ন শুনেই অভিজিৎ প্রচন্ড রকম উত্তেজিত হয়ে আমাদের কে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি দের দেখে নেওয়ার হুমকি দেন।
পরিশেষে ছাত্র প্রতিনিধিরা বলেন,এই দূর্নীতিবাজ, উগ্র সাম্প্রদায়িক চেতনার কর্মকর্তাকে দ্রুত অপসারণ ও তদন্ত পূর্বক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোড় দাবি জানাচ্ছি।
আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা সচেতন ছাত্র জনতার পক্ষে মোঃ আসিফ ইকবাল, মোঃ রমজান আলী, মিহির হোসেন, মোহাম্মদ হাবিব, মোঃ পারভেজ।
এই বিষয়ে অভিযুক্ত বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল এর সাথে মুঠোফোন যোগাযোগের জন্য বেশ কয়েকবার চেষ্টা করলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন