1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 3:29 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, March 2, 2026

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবানে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ১০দিন ব্যাপী বয়স ভিত্তিক অনুর্ধ্ব–১৭ (বালক–বালিকা) ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সোমবার (০২ মার্চ) বিকেলে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা–এর সভাপতিত্বে ধারাভাষ্যকার ও ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজা, মোঃ আমিন উল্লাহ, অধ্যক্ষ আল ফারুক ইনস্টিটিউট, সাবেক ফুটবলার ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শহিদুর রহমান সোহেল, এবং ফুটবল প্রশিক্ষক অসীম বড়ুয়া অং মারমাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে উবাথোয়াই মার্মা বলেন, বান্দরবানের অনেক দুর্গম উপজেলায় দীর্ঘদিন ধরে কোনো ক্রীড়া কার্যক্রম বা প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছায়নি। সে বিষয়টি বিবেচনায় নিয়ে চেয়ারম্যানের নির্দেশনায় ইতোমধ্যে পাঁচটি উপজেলায় বিকেন্দ্রীকরণ পদ্ধতিতে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে ব্যাটমিনটনসহ আরও কয়েকটি খেলায় প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলে। তাই পার্বত্য অঞ্চলে নিয়মিত ক্রীড়া আয়োজন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও নগদ প্রণোদনা বিতরণ করা হয়। উল্লেখ্য, ২৭ জন বালক ও ২৫ জন বালিকাসহ মোট ৫২ জন প্রশিক্ষণার্থী এই ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com