1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 19, 2026, 7:39 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

​বান্দরবানে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, August 3, 2026

​বান্দরবান প্রতিনিধিঃ​গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বান্দরবানের গণসংহতি আন্দোলন (জিএসএ), বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ আগষ্ট) বিকাল ৩ টায় জেলার মুক্ত মঞ্চে নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐকবদ্ধ হতে এবং অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির নিশ্চয়তা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি সহায়তা প্রদানের দাবি জানানো হয়।

​সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলার সভাপতি নিজাম উদ্দিন মিজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসএ রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ হাসান মারুফ রুমী। বিশেষ অতিথি ছিলেন জিএসএ জাতি বৈচিত্র্য বিষয়ক সম্পাদক এড. উবাথোয়াই মারমা।


সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক রিপন চক্রবর্তী, এ্যাড. উথোয়াই ওয়াং মিন্টু,এ্যাড.উচাই মং মারমা।

​বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো দীর্ঘকাল ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার। তাদের সাংবিধানিক স্বীকৃতি এবং স্বাধিকার নিশ্চিত করা একটি ন্যায্য দাবি। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে এ সমস্যার একটি স্থায়ী সমাধান সম্ভব বলে তারা মনে করেন। এছাড়া সাম্প্রতিক বন্যায় বান্দরবানের কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের অবিলম্বে কৃষি সহায়তা প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।


​সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন নেতা মাম্যাচিং মারমা, সদর উপজেলা নেতা অজিত তংচংগ্যা, রোয়াংছড়ি উপজেলার আহ্বায়ক অংহ্লাচিং মারমা, জেলা কমিটির সদস্য মংসাই মারমা, এবং সদর উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।


​বক্তারা বলেন, বান্দরবানের উন্নয়ন এবং শান্তি বজায় রাখার জন্য সরকার এবং প্রশাসনকে আরও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।


​সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বান্দরবানের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com