1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 6:11 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

বান্দরবানের লামায় অবৈধ বালু উত্তোলনে বেপরোয়া ফারুক – আমজাদ সিন্ডিকেটের দৌরাত্ম্য

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, August 20, 2026

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবান জেলার লামার আজিজনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্বচাম্বি একাধিক পয়েন্টে থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি দলীয় ক্ষমতা ও পরিচয় দিয়ে ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ ফারুক একটি সংঘবদ্ধ সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে দিনরাত অবৈধ বালু উত্তোলন ও পাচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।ফলে প্রতিবেশী সাধারণ নিরীহ মানুষের কৃষিজমি, পরিবেশ জৈব বৈচিত্র্য ধংস এবং সরকারের অবকাঠামো হিসেবে নির্মাণধীন গ্রামীণ সড়ক গুলো মারাত্মক ক্ষতিসহ হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,আজিজ নগর ইউনিয়নের ডিগ্রিখোলা,ধুইল্যাপাড়া,আমতলীপাড়া,তিল্লাছড়াসহ পূর্বচাম্বিতে বিভিন্ন পাড়ায় দিন-রাত ৭/৮টি সেলুমেশিন বসিয়ে ছোট ছোট নদী ও ঝিরি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ,পার্শ্ববর্তী লোহাগাড়া প্রভাবশালীদের সহায়তা নিয়ে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে ফারুক ও আমজাদ সিন্ডিকেট।একাধিক সূত্রে মতে বান্দরবান জেলার বেশ কিছু রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

অভিযোগ উঠেছে,তাদের প্রকাশ্যে দেশীয় অস্ত্র লাঠি সোটা হাতে প্রদর্শন করে এলাকায় বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করছে এবং অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে কেউ কথা বলতে চাইলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয় এই বালুখেকো সিন্ডিকেট চক্রের সদস্যদের কাছে। এলাকার সাধারণ মানুষের কাছে এই দুইজনের নাম এখন আতঙ্কের ত্রাস অদৃশ্য শক্তি ও অবৈধ সকল ব্যবসার ডন হিসেবে পরিচিতি পেয়েছে।

এলাকার অনেকের মনে প্রশ্ন জেগে উঠেছে জিরো থেকে হিরো রাতারাতি যেমনটা আলাউদ্দিনের চেরাগ হাতে পাওয়ার মতো। অবৈধ বালু উত্তোলন,পাচারকারী সিন্ডিকেট মূলহোতা বালুখেকো মোঃ ফারুক ও লাইন কন্টোলার বালুখেকো মোঃ আমজাদ তাদের নাকি অনেক ক্ষমতা,এ কারণে অনেকেই আতঙ্কে মুখ খুলতে সাহস পান না।

স্থানীয়দের ভাষ্য মতে, অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের ফলে এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত গ্রামীণ সড়ক, ব্রিজ ও কালভার্টও ধ্বংসের ঝুঁকিতে পড়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও ঝিরির স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় পরিবেশ বাদী সংগঠনের নেতা ও সচেতন মহল প্রশ্ন তুলেছেন— রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা অবৈধ বালু উত্তোলনকারীরা কি প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চেয়েও বেশি ক্ষমতাবান?

এই বিষয়ে অভিযুক্ত ফারুক বলেন,আমি কোনভাবে বালু উত্তোলনের সাথে সম্পৃক্ত নই। কেউ হয়তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নাম ব্যবহার করছে। অনুসন্ধানে আপনার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা মিলেছে, এমন প্রশ্নের প্রত্তুরে তিনি বলেন,আমি কোন ভাবেই বালু উত্তোলনের সাথে সম্পৃক্ত নই।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, “পরিবেশ ধ্বংস, অবৈধ বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িতরা যত বড় নেতা ও প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।”

স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, যাতে পরিবেশ ও জনস্বার্থ রক্ষা করা সম্ভব হয়।এলাকাবাসী জানান এই আজিজনগর পূর্বচাম্বিতে অতি দূত সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে অবৈধ বালুখেকো সিন্ডিকেট চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং ব্যবস্থাগ্রহণ করা দরকার।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com