চট্টলার কণ্ঠ ডেস্কঃ জুলাই মাসের অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। এবার সেই সতর্কতায় কিছুটা শিথিলতা এনেছে ওয়াশিংটন।
১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। গত জুলাইয়ের ভ্রমণ সতর্কতার আপডেট প্রকাশ করা হয়েছে এতে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা লেভেল ফোরে (চতুর্থ ধাপ) ছিল, এখন তা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ এখন বাংলাদেশে ভ্রমণ করতে চাইলে যেকোনো মার্কিন নাগরিক তা করতে পারেন।
বিজ্ঞপ্তিতে নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান জেলায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়। এ ছাড়া যেকোনো ধরনের সমাবেশ বা জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন