নগরীর পূর্ব মাদারবাড়ী নছু মালুম লেইনস্থ আত্মচেতনামূলক সামাজিক সংগঠন ‘সত্যের নিশানা’র উদ্যোগে বাঁশখালীর বন্যাকবলিত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
গত ১৬ জুলাই সারাদিন প্রত্যন্ত এলাকায় প্রায় ১০ কিলোমিটার এলাকায় পায়ে হেটে ডোর টু ডোর গিয়ে এই অর্থ প্রদান করা হয়।
সত্যের নিশানার এই অর্থ সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নেন সাবেক সহ সভাপতি জনাব মোঃ নাজিম উদ্দিন বেলাল, সাবেক অর্থ সম্পাদক ছিদ্দিক আহমেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাউছার আলম রেজভী, সদস্য ইরফানুল হক জিসান, মোঃ সাইফুল প্রমুখ।
এতে ইলশা ও সরল ইউনিয়ন এর ৪ টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
ছবির ক্যাপশন:
নগরীর পূর্ব মাদারবাড়ীর সামাজিক সংগঠন সত্যের নিশানা’র বন্যার্তেদের নগদ অর্থ প্রদান করছেন সংগঠনের নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন