সুজন ভট্টাচার্য্যঃ বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান পার্বত্য জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারি কলেজের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবর্ণ জয়ন্তী’র শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় বিশেষ অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে সুবর্ণ জয়ন্তী’র শুভ সূচনা করা হয়।

পরে কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ফানি গেমসসহ নানা রকম মনোমুগ্ধকর আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার মো.আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৫এর আহ্বায়ক মোঃ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং প্রাক্তন ও নবীন শিক্ষার্থী এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ঘোষণা ও র্যাফেল ড্র এর পুরষ্কার বিতরণীসহ নানা আয়োজন শেষে রাত সাড়ে ১০টায় অনুষ্ঠান এর সমাপ্তি হবে।
এদিকে দীর্ঘ ৫০বছর পর প্রথমবারের মত কলেজ প্রাঙ্গনে সুর্বণ জয়ন্তীর এমন আয়োজনে খুশি আয়োজক ও অংশগ্রহণকারীরা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন