চট্টগ্রামের পাঠকপ্রিয় পত্রিকা ‘দৈনিক বায়েজিদ’ বর্ণাঢ্য আয়োজনে তাদের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় পত্রিকাটির এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানটি আজ রবিবার ১২ জুলাই বিকালে দৈনিক বায়েজিদ পত্রিকার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, চট্টলার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কমল চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ হাসান ও রাজিব নন্দী বাবু ম্যানেজার ভোরের কাগজ, চট্টগ্রাম ব্যুরো, দৈনিক পত্রিকা নির্বাহী সম্পাদক সুজন চৌধুরী রিপোর্টার মনসুর আলম মুরাদ ও আকাশ দে। আরও উপস্থিত ছিলেন আব্দুল মতিন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জিয়াউল হক জিয়া, মোহাম্মদ মাসুদ পারভেজ মিন্টু, আফ্রিদি, জিকু, স্বাগতম ঘোষ প্রসূনসহ প্রমুখ। এছাড়া মিডিয়া ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এ সময় দৈনিক বায়েজিদ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান আগত অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এডিটরস ক্লাবের সাধারণ সম্পাদক – দৈনিক দেশ জনতার বানীর সম্পাদক জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি -দৈনিক চট্টগ্রাম খবর সম্পাদক শেখ মোহাম্মদ আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক -দৈনিক সকালের চট্টগ্রাম সম্পাদক মোহাম্মদ মাহতাব উদ্দিন, অর্থ সম্পাদক- সাপ্তাহিক ইশতিয়াদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ও এডিটরস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।এসময় তারা দৈনিক বায়েজিদ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা গত ১২ বছরে ‘দৈনিক বায়েজিদ’ এর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও স্থানীয় সমস্যা তুলে ধরার ক্ষেত্রে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং দৈনিক বায়েজিদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। দৈনিক বায়েজিদ তার জন্মলগ্ন থেকেই স্থানীয় জনমত গঠন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মতামত ব্যক্ত করেন। বিশেষ করে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী ও আশেপাশের এলাকার স্থানীয় সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, এবং জনসচেতনতা বৃদ্ধিতে পত্রিকাটির অবদান অনস্বীকার্য।
কেক কাটার মাধ্যমে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক বায়েজিদ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান। এর আগে কোরআন শরীফ পাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করেন কদম মোবারক এতিমখানার ১০ জন ছাত্র ও মিলাদ পরিচালনা করেন এতিমখানা শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলী,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক বায়েজিদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ হাবিবুর রহমান মোনাজাতে দেশ ও জাতির এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল পাঠক লেখক বিজ্ঞাপন দাতা, হকার ও শুভানুধ্যায়ীদের জন্য দোয়া কামনা করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন