টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়ার রামপুর, ধর্মপুর, বাজালিয়া এবং বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকা খানখানাবাদ, চাপাছড়ি, ইলসা, কোকদন্ডী বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম ইসকন।
ইসকন মিডিয়া সূত্রে জানা যায়, আজ ১৪ জুলাই মঙ্গলবার সাতকানিয়া এবং বাঁশখালীর প্রত্যন্ত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার এবং শুকনো খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রীগদাধর পন্ডিত ধামের পরিচালক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, রঘুবীর লক্ষ্মণ দাস, রত্নবাহু মাধব দাস, পন্ডিত শ্রীবাস দাস, পরমানন্দ কেশব দাস, পান্ডব গোবিন্দ দাস, জয় গৌরহরি দাস, জীবেশ্বর গৌরহরি দাস প্রমুখ।
ইসকন অতীতের মতো প্রাকৃতিক দুর্যোগেও অসহায় মানুষের পাশে রয়েছে সব সময়।এই মানবিক কার্যক্রমে সকলের অংশ গ্রহন করা উচিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণবাসনে সহযোগিতা করা উচিত।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন