পিরোজপুর প্রতিনিধি:গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। এ চেতনা ধারণ করে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করতে হবে।
৬ আগস্ট বৃহস্পতি সকাল ১০টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নবনির্মিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
পরে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক এবং খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এদিন প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি নেছারাবাদ উপজেলার মাগুরা ও কুনিয়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অবকাঠামো নির্মাণ, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন—সব ক্ষেত্রেই সমন্বিতভাবে কাজ চলছে। তিনি সকলকে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, সরি সরকারি কমিশনার (ভুমি) আবু রায়হান, স্বরূপকাঠি পৌর মেয়ার ও সাবেক পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল-বেরনি সৈকত উপজেলা সাবেক বিএনপির যুগ্ন আহবায়ক নাসির তালুকদার, পৌর বিএনপির সভাপতি কাজী কামাল , সাংবাদিক বৃন্দ ও জুলাই আন্দোলনের ছাত্র বৃন্দ ও তাদের পরিবারবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ উপজেলার বিভিন্ন পর্যায় ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন