চট্টলার কণ্ঠ :স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে গত ১লা অক্টোবর মঙ্গলবার রাতে হারিয়ে যাওয়া মাইকেল বড়ুয়া স্বপ্নীলকে খুঁজে পেলেন তার পিতা দীপক বড়ুয়া ও মাতা এলি বড়ুয়া।
জানা গেছে, ৩রা অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটের দিকে বন্দর থানার সল্ট গোলা ক্রসিং এলাকায় খুঁজে পায় তাকে।
দীপক বড়ুয়া প্রতিবেদককে তিনি জানান, তার শিশু সন্তান মাইকেল বড়ুয়া স্বপ্নীল সে একজন স্পেশাল চাইল্ড, ওটিজম আক্রান্ত।

তিনি ফেসবুকে পোস্ট দেওয়া ব্যক্তিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গত ১ অক্টোবর মঙ্গলবার রাত এগারোটার দিকে তাদের অসতর্কতা বশত: বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বায়েজিদ বোস্তামী থানায় নিখোঁজ হওয়া সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হয়।
তাদের আত্মীয় অপরূপ বড়ুয়া জানান, প্রায় তিন দিন সন্তানকে না পেয়ে দীপক বড়ুয়া পাগলের মতো হন্যে হয়ে খুঁজেছে আর চারিদিকে মাইকিং করা হয়। পরে বৃহস্পতিবার রাত দশটার দিকে একজন মহৎ হৃদয়বান ব্যক্তি শিশুটিকে ফুটপাতে ঘুমানো অবস্থায় দেখে ফেসবুকে পোস্ট দেন যোগাযোগের মোবাইল নাম্বার সহ, অপর এক ব্যক্তির মাধ্যমে হারানো বিজ্ঞপ্তি ফেসবুকে দেখে তার বাবাকে মোবাইলে খবর দেন সেই ব্যক্তি আর এইভাবেই পাওয়া যায় প্রায় তিন দিন ধরে নিখোঁজ শিশুটিকে।
শিশুটির ৮ বছর পিতা দীপক বড়ুয়া এবং মাতা- এলি বড়ুয়া বর্তমান ঠিকানা সিএমপির বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর, তৈয়বিয়া হাউজিং সোসাইটি, আমিন ভিলায় আর গ্রামের বাড়ি পটিয়া থানার পিঙ্গলা গ্রামে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন