ডেস্ক : উখিয়া হলদিয়া পালং ৪ নং ওয়ার্ডে আমাদের জন্মই যেন এক আজন্ম পাপ!
সড়ক নিয়ে নানা ভোগান্তির শিকার হয়ে লিখা গুলো ওবাইদুল আজাদ নামে এক যুবক তার ফেসবুক ওয়ালে আক্ষেপের সাথে ব্যক্ত করেছেন।
তিনি ফেসবুকে লিখেন- যুগের বিবর্তন হয় সড়ক ডেভেলপমেন্ট হয় কিন্তু আমাদের ভাগ্যে আকাশ থেকে অন্ধকার কালোমেঘ বিদায় হয় না। প্রতি পাঁচবছর পরপর মৌসুমি জনপ্রতিনিধিরা এই চলাচলের অযোগ্য রাস্তাকে পুঁজি করে অবলা জনগনের মাথায় হাত বুলিয়ে বোকা বানিয়ে ভোট গুলা নিয়ে যায়।
বলছিলাম শতবছরের পুরানো রাস্তা, হাজী শাহাব মিয়ার রাইস মিল থেকে জাহেলিয়া মুরা (ইসলামাবাদ) মসজিদ পর্যন্ত চলাচলের অযোগ্য রাস্তাটির কথা, যেটি খালের উত্তর কুলের একটা বিরাট জনগোষ্ঠীর একমাত্র চলাচলের মাধ্যম। পাকিস্তান আমলের মেঠোপথ থেকে আজকের দিন পর্যন্ত যান চলাচলের অযোগ্য কাঁচা রাস্তাই থেকে গেল ৫০ বছর ধরে দিয়ে সংস্কারের নামে ধোকা।
প্রায় ৫/৬ টি গ্রামের হাজার হাজার মানুষের একমাত্র চলাচলের মাধ্যম এই রাস্তাটি নিয়ে এই অঞ্চলের সাধারণ মানুষ বড় অসহায়,তাদের দূরঅবস্থা ও ভোগান্তি দেখার মত কেউ নেই । এমনি জরুরি মেডিকেল সেবা চিকিৎসা কিংবা সামাজিক অনুষ্ঠান, স্কুল-কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ কৃষি নির্ভর এই এলাকাটি প্রধান সড়ক থেকে যানবাহন চলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন।
২০২১/২২ এসে এলজিইডি প্রধান সড়ক থেকে থেকে আবুতাহের চৌধুরীর ঘর পর্যন্ত রাস্তাটি পাকা করলেও বাকি ৮০% রাস্তায় কাজ আর হয়নি।
কে শুনবে জনদুর্ভোগের কথা?
We draw the attention of concern authority related to the road development @ Local Member of parliament (MP). DC (Cox’sbazar) UNO (Ukhiya).
Local Government Engineering Department(LGED).
আরো উল্লেখ্য যে, পাকারাস্তা থেকে আনুমানিক ১ কিঃমিঃ রাস্তায় সিংগেল ইট বসিয়ে নিন্মমানের কাজ করে এলাবাসীর সাথে ধোকাঁবাজি করেছে সংশ্লিষ্টরা। সেই সিংগেল ইটের রাস্তা এখন কাল হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু মানুষ আহত হয়েছে। যেকোনো ধরনের যানবাহন এমনকি মানুষ চলাচলেরও অযোগ্য বর্তমানে রাস্তাটি।
আমরা এলাকাবাসীরা এই জনদুর্ভোগ নিরসনে কতৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।
ওবাইদুল আজাদ
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন