1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 10:25 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

ফটিকছড়িতে একযোগে ৪৮০ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, June 28, 2026

সজল চক্রবর্তী । সারাদেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতেও চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় করতে দেখা যায় অভিভাবকদের।স্বাস্থ্যকর্মীরা বয়স অনুযায়ী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শও দেন।

রোববার (২৮ জুন) সকাল থেকে দেখা যায়, সারাদেশের মতো ফটিকছড়িতে ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার ৪৮০টি নির্ধারিত কেন্দ্র এবং কয়েকটি ভ্রাম্যমাণ ক্যাম্পে একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মঈনুল, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. জয়নাল আবেদীন মুহুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ কামরুল হাসান এবং মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আনিসুল হক উপস্থিত ছিলেন।


উদ্বোধনের পর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, স্বাস্থ্য বিভাগের কর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকেরা শিশুদের বয়স যাচাই করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছেন। কোথাও তেমন ভোগান্তি বা বিশৃঙ্খলা দেখা যায়নি। শিশুদের সঙ্গে আসা অভিভাবকদেরও ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জাতীয় কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, “উপজেলার সব কেন্দ্রে পর্যাপ্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ করা হয়েছে। কোনো শিশু যেন এই সেবা থেকে বাদ না পড়ে, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ কেন্দ্রে এনে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।

কেন্দ্রে আসা কয়েকজন অভিভাবক জানান, প্রতি বছরই তারা সন্তানদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসেন। এতে শিশুদের সুস্থতা ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে সহায়তা হয় বলে তারা মনে করেন। স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে দ্রুত ও আন্তরিক সেবা পাওয়ায় সন্তোষও প্রকাশ করেন তারা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com