1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 6:44 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

ফটিকছড়িতে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার ফজিলত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, January 18, 2026

ফটিকছড়ি উপজেলার রোসাংগীরির আজিমনগরস্থ উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার আবাসিক ভবনে ২০২৫ সালে হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠান গতকাল ১৭ জানুয়ারি শনিবার অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ সরোয়ার আলমগীর। অনুষ্ঠানটি সকাল ১০ টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানের সভাপতি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের সভাপতিত্বে শুরু হয়। এতে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক-সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজ যারা হাফেজে কুরআন হিসাবে আত্মপ্রকাশ করল, তারা শুধু একটি প্রতিষ্ঠানের গর্ব নয়, সমগ্র উম্মাহর গৌরব। কুরআন হিফজ আল্লাহর বিশেষ নিয়ামত, যার মাধ্যমে তিনি দ্বীনকে সংরক্ষণ করে থাকেন। হিফজ মানে শুধু কুরআন মুখস্থ করা নয়, বরং কুরআনের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করাই প্রকৃত সফলতা। এছাড়া অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ত্যাগ, ধৈর্য্য ও আন্তরিকতার ফলেই আজ এই সন্তানরা কুরআনের খাদেম হিসেবে গড়ে উঠেছে। আল্লাহ তায়ালা আপনাদের এই খেদমত কবুল করুন।”

সভাপতির বক্তব্যে আকরাম খান বলেন, আমাদের প্রতিষ্ঠানের এভাবে হাফেজে কুরআন গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ আবুল কাছেম, সৈয়দ মোরশেদুল আমিন, হাফেজ মুহাম্মদ এরশাদ, হাফেজ আবুল কালাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বলাই কুমার আচার্য্য, কাজী মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ মকসুদুর রহমান হাসনু, কাজী নিজাম উদ্দীন, মাষ্টার বটন কুমার দে, সৈয়দ সাকলাইন মাহমুদ, ডাক্তার সামিফুল করিম, জালাল উদ্দিন, শাফায়াত হোসেন, রাশেদ আলী, হাফেজ মহি উদ্দিন, হাফেজ আবু হানিফ, হাফেজ ইরফানুল ইসলাম, নিবাসীদের অভিভাবকগণ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জুনাঈদ হাসান, নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন মো. সাজ্জাদ হোসেন ও মো. ইসমাঈল হোসেন। মিলাদ-কিয়াম পরিচালনা করেন হাফেজ আবুল কালাম।

অনুষ্ঠানের শেষ পর্বে হেফজ সম্পন্নকারী ১০ জন শিক্ষার্থীর মাথায় পাগড়ি পরিয়ে দস্তারে ফজিলত প্রদান করা হয়।

দুপুর ১২টায় মাইজভাণ্ডারী শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানী পরিচালিত মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com