1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 18, 2026, 9:15 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়ে টিউলিপের চিঠি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, June 8, 2025

গার্ডিয়ানের প্রতিবেদন

চট্টলার কণ্ঠ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চেয়ে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি ড. ইউনূসের সঙ্গে আলাপ করে কিছু কথিত ভুল বোঝাবুঝির অবসান করতে চান।   

বাংলাদেশে দুর্নীতির অভিযোগে আনা হয়েছে টিউলিপের বিরুদ্ধে, তদন্তও চলছে। আর এ বিষয়ক ভুল বোঝাবুঝি দূর করতেই ড. ইউনূসের লন্ডন সফরে তার সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ।

আর সেজন্য ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

এক চিঠিতে তিনি লিখেছেন, আমি আশা করি এই বৈঠকের মাধ্যমে ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেই ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হবে। যার মাধ্যমে আমার খালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

টিউলিপের খালা শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত সপ্তাহে তার অনুপস্থিতিতেিই বিচারের মুখোমুখি হন।

দুদক টিউলিপের বিরুদ্ধে হাসিনার ১৭ বছরের শাসনামলে নানা ধরনের সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে।

দুদক দাবি করেছে যে, টিউলিপ বা তার মা শেখ রেহানা ‘ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার’ করে ৭২০০ বর্গফুট জমির মালিক হয়েছেন।

টিউলিপ তার আইনজীবীরা এসব অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি আরও দাবি করেছেন যে, কোনও অভিযোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

ব্রিটেনের মন্ত্রী পর্যায়ের মানবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস তাকে যেকোনো অন্যায় থেকে অব্যাহতিও দিয়েছিলেন। তবে রহস্যময়ভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ট্রেজারি ও নগর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। এরপর থেকেই তিনি ব্রিটিশ রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়তে থাকেন।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল পুরস্কাজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে টিউলিপ আগামী সপ্তাহে লন্ডন সফরের সময় চলমান বিতর্ক নিয়ে আলোচনা করার সুযোগ চেয়েছেন। সেখানে ড. ইউনূস রাজা চার্লস এবং ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করবেন।

চিঠিতে টিউলিপ বলেন, লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয়, তাহলে আমার খালার (শেখ হাসিনা) সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নের বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব।

তিনি আরও বলেন, আমি একজন যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত দশক ধরে পার্লামেন্টে হ্যাম্পস্টেড এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনও সম্পত্তি বা কোনও ব্যবসায়িক স্বার্থ নেই। এই দেশটি আমার অত্যন্ত প্রিয় কিন্তু আমি যেখানে জন্মগ্রহণ করেছি, বাস করেছি অথবা যেখানে আমার ক্যারিয়ার গড়ে তুলেছি, সেই দেশটি নয়।

টিউলিপ আরও লিখেছেন, আমি দুদকের কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি। কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং স্পষ্টতই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে।

টিউলিপ সিদ্দিক আরও বলেন, এই কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয়েছে। তবুও আমার আইনি দলের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।

টিউলিপ দাবি করছেন, দুদকের এই অভিযোগ তার নির্বাচনী এলাকায় তার কাজে বিঘ্ন ঘটাতে পারে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com