1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় সৌরচালিত পাম্পে মিটল সুপেয় পানির সংকট ফ্যাসিস্টের আমলে পিরোজপুরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে-প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর প্রতারক চক্র সক্রিয়; ভিসা প্রার্থীদের সতর্ক ও পরামর্শ দিল ভারতীয় দূতাবাস র‍্যাবের নাম পরিবর্তন করে আসছে এসআরবি;আইনের খসড়া প্রকাশ পটিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ বাইকার গ্যাং এর ৬ সদস্য আটক গাজীপুরে দুই শতাধিক কারখানায় ৩ দিনের ছুটি জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১৬ জনের:রোড সেফটি ফাউন্ডেশন মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা বন্ধুত্ব যেন এক দুর্লভ সম্পদ: টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ভান্ডারিয়ায় জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও পুষ্পস্থাপক অর্পণ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড নগরীর আমবাগানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার জুলাই জাতীয় সনদ অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন হবে: মীর হেলাল গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার,৫ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির জুলাই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানে থানচিতে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চসিকের শাহিন-ফারজানা দম্পতিসহ ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগে মিললো ১৪ লাখ টাকার ইয়াবা ভারত থেকে এলো ১০০ টন কাঁচা মরিচের প্রথম চালান টেকনাফের শাহপরীতে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

প্রতারক চক্র সক্রিয়; ভিসা প্রার্থীদের সতর্ক ও পরামর্শ দিল ভারতীয় দূতাবাস

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশে ভারতের ভিসা প্রার্থীদের উদ্দেশে নতুন এক সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। অর্থের বিনিময়ে দ্রুত ভিসা কিংবা নানা ধরণের কনস্যুলার পরিষেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে একটি প্রতারকচক্র, এমন অভিযোগের ভিত্তিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন।

আজ বৃহস্পতিবার ৬ জুলাই এক জরুরি গণবিজ্ঞপ্তিতে ভারতের হাই কমিশন জানায়, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য সেবা দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে।

এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে হাই কমিশন জানিয়েছে, ভারতীয় হাই কমিশনের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদান বা অর্থ দাবি করার উদ্দেশ্যে কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করেন না। ভারতীয় সকল ধরণের ভিসা আবেদন নির্ধারিত আইনি ও দাপ্তরিক কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করে প্রক্রিয়া করা হয়ে থাকে।

প্রতারণার হাত থেকে বাঁচতে হাই কমিশন জনসাধারণের প্রতি বেশ কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছে:

প্রথমত, হাই কমিশনের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে বা ভিসার আশ্বাস দিলে কোনোভাবেই অর্থ প্রদান না করা। দ্বিতীয়ত, তথ্য সুরক্ষায় সচেতনতা থাকা। অর্থাৎ, কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক সংবেদনশীল তথ্য কারো সঙ্গে শেয়ার না করা।

এছাড়া প্রতারণামূলক কোনো ফোনকল, মেসেজ বা প্রস্তাব পেলে তাৎক্ষণিকভাবে কলারের ফোন নম্বর, মেসেজের স্ক্রিনশট ও প্রয়োজনীয় তথ্যসহ visa.dhaka@mea.gov.in ইমেইলে ভারতীয় হাই কমিশনকে অবহিত করারও আহ্বান জানিয়েছে হাই কমিশন।

বিজ্ঞপ্তিতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতি ও হয়রানি এড়াতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়ানো এবং অননুমোদিত ব্যক্তির সঙ্গে লেনদেন থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com