চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট থেকে গণমাধ্যমে পাঠানো সংগঠনের প্যাডে সভাপতি লুসাই মং এবং সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে , সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট’র প্যাড ব্যবহার করে এবং অনুমোদনহীনভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপে ভুয়া কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশেষভাবে লক্ষ্য করা গেছে যে, প্রকৌঃ দীপু বড়ুয়া নামীয় ব্যক্তি অনুমোদনহীন প্যাড ব্যবহার করে নিজেকে কখনো সদস্য সচিব, কখনো সাবেক সদস্য সচিব, আবার কখনো প্রকৌশলী পরিচয়ে সম্পূর্ণ বেআইনিভাবে আর্থিক কেলেঙ্কারি ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন এবং অস্বাভাবিক আচরণ প্রদর্শন করে যাচ্ছেন।
বেশ কয়েক মাস ধরে বিষয়টি পর্যবেক্ষণের পর সংগঠন এ বিষয়ে অবগত হয়েছে যে, সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক বিপর্যস্ততা ও মানসিক ভারসাম্যহীনতার মধ্যে ভুগছেন।
এমতাবস্থায়, সংগঠনের সকল সদস্যকে তার কোনো বিভ্রান্তিমূলক পোস্ট, বক্তব্য কিংবা প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে জানানো যাচ্ছে যে, তিনি সুস্থ হয়ে নিজের ভালো-মন্দ বিচার করার সক্ষমতা অর্জন না করা পর্যন্ত সংগঠনের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখা হল।
তার কোনো প্ররোচনায় কেউ ক্ষতিগ্রস্ত হলে, তার দায়ভার সংগঠন কোনোভাবেই বহন করবে না।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন