1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 6:55 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

পূর্বাঞ্চল রেলের গণশৌচাগার ইজারায় অনিয়মের অভিযোগ!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, January 15, 2026

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে অনিয়ম দুর্নীতি যেন পিছু ছাড়ছে না। একের পর এক বেড়িয়ে আসছে নানান অনিয়ম দুর্নীতির চিত্র। উপরের মহলের নিষ্ক্রিয়তা ও গাফিলতির জন্য পার পেয়ে যাচ্ছে এবং বিষয়গুলো ধামাচাপা পড়ছে। টেন্ডার নিয়ে কারসাজি ,স্বজনপ্রীতি ও কমিশন বাণিজ্য ছাড়িয়ে গেছে মাত্রা। এসব যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলে!

এবার একটি গণশৌচাগার ইজারার দরপত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অফিস নথিতে স্বাক্ষরের আগেই রহস্যজনক কারণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। নিজেদের পছন্দের লোককে ইজারা দিতে চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী ১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন ও উচ্চমান সহকারী নজরুল ইসলামের যোগসাজশে এমনটি হয়েছে বলে জানা গেছে। এসব বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে গত ১৩ জানুয়ারি প্রধান প্রকৌশলী বরাবরে লিখিত আবেদন করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম.আর ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মো. মাহবুবুর রহমান। কারসাজি করে ইজারা দেয়া হলে রেলের বিপুল পরিমাণ রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। লিখিত আবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম নতুন রেলস্টেশনে একটি গণশৌচাগার ইজারা দেয়ার জন্য গত ১১ জানুয়ারি “ইজারা দরপত্র বিজ্ঞপ্তি” নথিতে স্বাক্ষর করেন বিভাগীয় প্রকৌশলী ১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন। আর প্রধান প্রকৌশলী (পূর্ব) দপ্তরে রিসিভ হয় ১২ জানুয়ারি। কিন্তু রহস্যজনক কারণে ২টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৬ জানুয়ারি আবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে তারিখ লেখা আছে ১/১/২০২৬ ইং। অর্থাৎ “ইজারা দরপত্র বিজ্ঞপ্তি” প্রকাশিত হওয়ার পূর্বেই জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। আবার এসব প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো পত্রিকার অনলাইন ভার্সন অর্থাৎ ইপেপারে খুঁজে পাওয়া যায়নি। এসব গড়মিলের কারণে এই টেন্ডারে ব্যাপক কারচুপির লক্ষণ দেখা যাচ্ছে।

কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে আর্থিক লাভবান হওয়ার মানসে এমন কার্যক্রম সম্পাদন করা হয়েছে। যা দেশের প্রচলিত আইনের পরিপন্থী ও পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ এর ব্যত্যয় ঘটিয়ে ফৌজদারী অপরাধ সংঘটন করেছেন বলে মনে করছেন আবেদনকারী মাহবুবুর রহমান। ফলে এটির সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিভাগীয় শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত চট্টগ্রাম স্টেশনের গণ-শৌচাগার ইজারার বিজ্ঞপ্তির সকল কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান তিনি। ইজারা দরপত্র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম রেলওয়ে নতুন স্টেশনে নির্মিত গণশৌচাগারের মহিলা অংশে ৩টি টয়লেট ও ১টি বেসিন এবং পুরুষ অংশে ৬টি টয়লেট, ১টি বেসিন, ৩টি অজুখানা ও ২টি প্রস্রাবখানা ১ বছর ব্যবহারের মাশুল আদায়ের নিমিত্তে ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করা যাচ্ছে।

ইজারার দরপত্র দলিল ও শর্তাবলী নগদ ৪০০ টাকার বিনিময়ে আগামী ১৯/০১/২০২৬ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম) এবং প্রধান প্রকৌশলী (পূর্ব), চট্টগ্রাম এর দপ্তরে অফিস চলাকালীন সময়ে শিডিউল ক্রয় করা যাবে। আগামী ২০/০১/২০২৬ তারিখ বেলা ১০টা হতে ১২টার মধ্যে প্রধান প্রকৌশলী (পূর্ব) ও বিভাগীয় প্রকৌশলী ১ এর দপ্তরে রক্ষিত নির্দিষ্ট দরপত্র বাক্সে ফেলতে হবে এবং একই দিন বেলা ১৪ টায় দরদাতাগণের উপস্থিতিতে বিভাগীয় প্রকৌশলী-১ এর দপ্তরে সকল দরপত্র বাক্স খোলা হবে। সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, প্রধান প্রকৌশলীর দপ্তরে শিডিউল বিক্রির কথা থাকলেও শিডিউল পাঠানো হয়নি, ১২ জানুয়ারি অফিস থেকে কল করার পর ১৩ জানুয়ারি শিডিউল পাঠানো হয়েছে।

এই বিষয়ে জানতে বিভাগীয় প্রকৌশলী-১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইনকে, মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি এবং মেসেজ পাঠিয়েও তার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তার বক্তব্য পেলে পরবর্তীতে সংযুক্ত করা হবে।

” এবিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলামকে, মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি এবং মেসেজ পাঠিয়েও তার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তার বক্তব্য পেলে পরবর্তীতে সংযুক্ত করা হবে।

জানা গেছে, এই অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, রেলওয়ের মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পূর্ব), দুদক ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) চট্টগ্রামকে।

এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, এটা আমার বিষয় না, এটা চীফ ইজিনিয়ার এর ব্যাপার। তিনি প্রতিবেদককে চীফ ইঞ্জিনিয়ার এর সাথে কথা বলতে বলেন। পরে এ বিষয়ে অবগত আছেন কিনা এবং কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে বলেন, চীফ ইঞ্জিনিয়ারকে দ্রুত ব্যবস্থা নেয়া এবং আমাকে রিপোর্ট করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com