1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 11:06 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, June 22, 2026

দেশের অর্থ লোপাটের সঙ্গে জড়িত আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের সহযোগী ও সুখাদা প্রোপার্টিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিজিৎ অধিকারী তীর্থকে দুর্নীতির মামলায় পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
সোমবার (২২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন।

সম্পদের তথ্য গোপনের মামলায় অভিজিৎ অধিকারীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এ ছাড়া জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এক কোটি ৩৫ লাখ পাঁচ হাজার ২৮৪ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।

দুই ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

এক্ষেত্রে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সাজা পাঁচ বছর কারাভোগ করতে হবে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজিব দে। 

তিনি জানান, আসামি মামলার শুরু  থেকেই পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

২০২৩ সালের ৬ মার্চ দুদকের সহকারী পরিচালক মানসী বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেন।

তার বিরুদ্ধে এক কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ ভোগ দখলের অভিযোগ আনা হয়। এ ছাড়া নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধ উল্লেখ করা হয়। তদন্ত শেষে ২০২৪ সালের ৫ মে দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগ পত্রে তার বিরুদ্ধে এক কোটি ৩৫ লাখ পাঁচ হাজার ২৮৪ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়। ২০২৫ সালের ১৩ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

বিচার চলাকালে আদালত পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করে। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত থেকে আজ সাজার রায় এলো।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com