1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 5:46 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

পাহাড় সমান রানের বিশ্বকাপ ফাইনালে শিরোপা জিতল ভারত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, February 6, 2026

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দেখা গেল রানের বন্যা। দুই দল মিলে করেছে ৭২২ রান!অবশ্য বেশ স্বস্তি নিয়েই শেষ হাসি হেসেছে ভারত। প্রথমে ব্যাট করে ৪১১ রানের পাহাড়সম সংগ্রহ গড়েন বৈভব সূর্যবংশীরা। জবাব দিতে নেমে ৪০.২ ওভারে ৩১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। 

হারার স্পোর্টস ক্লাবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ১০০ রানে। এই নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এবার পুরো টুর্নামেন্টজুড়েই অপরাজিত ছিল তারা। 

ইংল্যান্ডের হয়ে ওপেনার বেন ডকিন্স ৫৬ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। যেখানে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। বেন মেইস ২৮ বলে করেন ৪৫ রান। তার ব্যাট থেকেও আসে সাতটি চার ও দুটি ছক্কা। অধিনায়ক থমাস রিউ ১৮ বলে ৩১ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন, যাতে ছিল চারটি চার ও একটি ছক্কা।

এরপর অষ্টম উইকেটে ক্যালেব ফ্যালকনার ও জেমস মিন্টো ৯২ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে কিছুটা লড়াইয়ে ফেরান। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ফ্যালকনার। শেষ পর্যন্ত তিনি ৬৭ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যাতে ছিল নয়টি চার ও সাতটি ছক্কা।  কানিশ্ক চৌহানের বলে তার আউট হওয়ার মধ্য দিয়ে ইংল্যান্ডের প্রতিরোধেরও অবসান ঘটে। তাতে ৩১১ রানেই থামে ইংলিশরা।

এর আগে ব্যাট করতে নেমে ভারত শুরুটা ভালো করতে পারেনি। ওপেনার অ্যারন জর্জ ১১ বলে ৯ রান করে আউট হন।  এরপর সূর্যবংশী ও অধিনায়ক আয়ুষ মাহাত্রে জুটি বেঁধে ইংল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালান। দুজন মিলে ১৪২ রানের জুটি গড়েন। মাহাত্রে ৫১ বলে ৫৩ রান করেন, যেখানে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। অ্যালেক্স গ্রিন এই জুটি ভাঙেন। অন্যদিকে সূর্যবংশী ছিলেন দুর্দান্ত ছন্দে। মাত্র ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ২১৮.৭৫। এই সময় ২৫.৩ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৫১।

এরপর ভেদান্ত ত্রিবেদি (৩২) ও বিহান মালহোত্রা (৩০) কিছুটা অবদান রাখলেও জেমস মিন্টোর বলে দুজনই আউট হন। অভিজ্ঞান কুন্দু ৩১ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেলেন, যাতে ছিল ছয়টি চার ও একটি ছক্কা। পরে তিনি সেবাস্তিয়ান মরগানের শিকার হন। আরএস অম্বরিশ ২৪ বলে ১৮ রান করেন। তাতে ৪১১ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে ভারত। 

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com