1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 12:40 pm
সংবাদ শিরোনাম: :
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিয়াজীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, May 9, 2026

পরবর্তী পর্বে আসছে বিভিন্ন অনিয়মের ধারাবাহিক প্রতিবেদন!

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায় মাচালং, লক্ষীছড়ি পূর্ব রেঞ্জ ও লক্ষীছড়ি পশ্চিম রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম নিয়াজী-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

  • স্থানীয় সূত্রে জানা গেছে, এই কর্মকর্তা অর্থের বিনিময়ে বনভূমি থেকে গাছ কাটার সুযোগ দিচ্ছেন। দায়িত্ব পালনের পরিবর্তে তার বিরুদ্ধে মূল্যবান গাছ নির্বিচারে কেটে পাচারের অভিযোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে ঘুষ-বাণিজ্য এবং বন উজাড়ের অভিযোগে স্থানীয়রা তার কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন।
  • রেঞ্জ কমকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম নিয়াজী বনে থাকা বহু বছরের পুরোনো গাছ কাটা হচ্ছে নির্দ্বিধায়। টাকার লোভে এভাবে বন কাটায় হতবাক স্থানীয়রাও।

    পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা বনের মূল্যবান গাছ কেটে বিক্রি করেছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে স্থানীয়দের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন। তারমধ্যে অন্যতম হলেন মোহাম্মদ আবদুল কাইয়ুম নিয়াজি।

    স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ,তারা বনের গাছ কেটে পাচার করেছেন এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। এছাড়াও, বিভিন্ন প্রকল্পের অনুমোদন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন। রেঞ্জ কমকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম নিয়াজী।

    তিনি এই বন এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে এসব অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন। ইতিপূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার দূর্নীতি ও ঘুষ বানিজ্য নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু তারপরও তিনি বহাল তবিয়তে আছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, “আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে অভিযোগ করে আসছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এই দুর্নীতি চলছে।”

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম নিয়াজি কোনো মন্তব্য করতে রাজি হননি।

    বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তারা অবগত আছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।

    বিভিন্ন সূত্রে জানা যায়, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ থাকতে পারে। স্থানীয় সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা মনে কে বনভূমি রক্ষা এবং বন বিভাগের কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

    সরকারি বন বিভাগ রক্ষায় এবং এসব অনিয়ম দূর্নীতি বন্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চায় স্থানীয় জনগণ।

    পোস্টটি শেয়ার করুন:

    আপনার মতামত দিন

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

    সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com