1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 4:40 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

পার্বত্য চট্টগ্রামের ৩ কমিটি গঠন নিয়ে অপপ্রচারের কড়া জবাব: ১০২ বিশিষ্ট নাগরিকের যৌথ প্রতিবাদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, September 22, 2026

​সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার ঘোষিত উচ্চপর্যায়ের তিন কমিটিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অসত্য ও বিভ্রান্তিকর বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের ‘সচেতন নাগরিক সমাজ’। সম্প্রতি প্রকাশিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি এবং পরামর্শক কমিটি গঠনের সরকারি প্রজ্ঞাপন নিয়ে ৫১/৫২ জন বুদ্ধিজীবী ও নাগরিকের একাংশের দেওয়া একমুখী বক্তব্যের জবাবে দেশের ১০২ জন বিশিষ্ট নাগরিক এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
​প্রেস বিজ্ঞপ্তিতে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মোঃ মজিবর রহমান জানান, পাহাড়ের দীর্ঘমেয়াদী সমস্যা নিরসন, সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা বিধানকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পার্বত্য অঞ্চলের সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করতেই মূলত এই সময়োপযোগী প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
​যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেন, ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির সুফল যেন পাহাড়ি-বাঙালি নির্বিশেষে অঞ্চলের প্রতিটি সাধারণ মানুষ সমানভাবে পান, সেজন্য প্রশাসনিক কার্যক্ষমতা ও তদারকি বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, খুন-গুম ও অবৈধ চাঁদাবাজি বন্ধের লক্ষ্যেই সরকারের এই পদক্ষেপ। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এই উচ্চপর্যায়ের জাতীয় কমিটি এবং অভিজ্ঞ প্রশাসনিক কাঠামোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে “সামরিকায়ন” কিংবা “আমলাতান্ত্রিক কর্তৃত্ব” হিসেবে আখ্যা দেওয়া বাস্তবতার চরম অপলাপ এবং পাহাড়ে নৈরাজ্য টিকিয়ে রাখার পুরনো কৌশলেরই অংশ।
​বিবৃতিতে সুনির্দিষ্টভাবে বলা হয়, পাহাড়ি অঞ্চলের কোনো রাজনৈতিক বা সামাজিক প্রতিনিধিত্ব খর্ব করার কোনো অভিপ্রায় সরকারের নেই। গণঅভ্যুত্থান-উত্তর পরিস্থিতিতে পাহাড়ের স্থিতিশীলতা ধরে রাখা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রধান অগ্রাধিকার। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পার্বত্য অঞ্চলের তিনটি আসন থেকে প্রাপ্ত জনরায়ের ওপর ভিত্তি করেই সরকার জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, গঠিত পরামর্শক ও নির্বাহী কমিটি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন, আইনি সংস্কার ও নিরাপত্তা জোরদারে কার্যকর সুপারিশ পেশ করবে।
​সুসংহত এই কৌশল গ্রহণের মূল লক্ষ্য আঞ্চলিক সশস্ত্র দলগুলোর চাঁদাবাজি, সন্ত্রাস এবং বহিঃশত্রুর অপতৎপরতা নস্যাৎ করা। এতে সাধারণ উপজাতি বা বাঙালি কারও নাগরিক সুবিধাই ক্ষুণ্ণ হবে না। নির্বাচনী ইশতেহার অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে পাহাড়ে আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।
​স্বাধীনতার পর থেকে পার্বত্য সংকট নিরসনে গৃহীত উদ্যোগগুলোকে বর্তমান সরকার একটি গতিশীল ও বাস্তবসম্মত রূপ দিতে চায়। নিরাপত্তার বিষয়টিকে কেবল কড়াকড়ি হিসেবে না দেখে, পাহাড়ে বসবাসকারী প্রতিটি মানুষের জীবনধারণের মৌলিক গ্যারান্টি হিসেবে বিবেচনা করার আহ্বান জানান নাগরিক প্রতিনিধিরা।
​ভুল তথ্য ছড়িয়ে পাহাড়ে নতুন করে অশান্তি সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে শান্তিকামী উপজাতি-বাঙালি, বুদ্ধিজীবী, সাংবাদিক ও জ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে মূল সমস্যা সমাধানের জোর দাবি জানানো হয়।
​বিবৃতিতে দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আসিফ মিজান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. গোলাম রহমান ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাসিনুর রহমান, লে: কর্নেল (অব:) খন্দকার ফরিদুল আকবর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু তৈয়ব চৌধুরীসহ সমাজসেবী, শিক্ষাবিদ, আইনজীবী ও পার্বত্য অঞ্চলের শতাধিক বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com