1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 21, 2026, 12:53 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবার পাচ্ছে ৩৬ লাখ টাকা নগদ সহায়তা জনস্বাস্থ্যের অনিয়ম তদন্তে এসে সন্তোষজনক বললেন দুদকের সহকারী পরিচালক কলাবতী রাগের সুরে ২ দিনব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী কে আনন্দী সঙ্গীত একাডেমির স্মরন হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেলের উদ্যোগে মশক নিধন অভিযান রোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধন বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা

পহেলা বৈশাখ সম্প্রীতি জাগায়: ডিসি জাহিদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, April 13, 2026

আল্পনা উৎসবে রঙিন চট্টগ্রাম সার্কিট হাউস থেকে ডিসি হিল

আগামীকাল (মঙ্গলবার) পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় দেড় কিলোমিটারজুড়ে সড়কে এক দিন আগেই আল্পনা অঙ্কনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছিল। চট্টগ্রাম নগরের সার্কিট হাউস থেকে শুরু হয়ে লাভলেইন ও কাজীর দেউড়ি হয়ে ঐতিহ্যবাহী ডিসি হিল পর্যন্ত বিস্তৃত এই আয়োজন উৎসবমুখর পরিবেশে শেষ করেছে জেলা প্রশাসন।


জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গতকাল রবিবার (১২ এপ্রিল) রাত ১১টায় এই আল্পনা অঙ্কনের উদ্বোধন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমির শিক্ষার্থী ও শিল্পীরা এতে অংশ নিয়েছেন। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে লতাপাতা, ফুল, পাখি ও লোকজ মোটিফের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরেছেন।


জেলা প্রশাসক জাহিদুল ইসলাম গত রাতে বলেন, “আমরা আসলে দেড় কিলোমিটার যে আল্পনা করছি, সেখানে আপনারা দেখছেন বিভিন্ন রঙে আমাদের এই সড়ক রাঙানো হচ্ছে। আমরা আমাদের জীবনকেও এবং ভবিষ্যৎ প্রজন্মকেও সেভাবে রাঙিয়ে তুলতে চাই।”


তিনি বলেন, আমাদের এই সমাজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ যারা বসবাস করে, তাদের প্রত্যেকের আলাদা রঙ থাকলেও উৎসব পালনের ক্ষেত্রে আমরা একতাবদ্ধ। আমরা একত্রে মিলিত হয়ে আমাদের উৎসব আয়োজন করি।


তিনি আরও বলেন, সমাজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে এবং উৎসবের সময় তারা ঐক্যবদ্ধ হয়—এই আয়োজন সেই সম্প্রীতির প্রতীক।


তিনি আরও যোগ করেন, “এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সকলে মিলে এবং অন্যান্য যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, বৌদ্ধসহ যারা আছে—আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করি।”
তিনি আরও বলেন, আমরা সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করি এবং আমাদের সংস্কৃতির যে মেলবন্ধন আছে, সেটি বিশ্বের কাছে তুলে ধরতে চাই। আমাদের সংস্কৃতির যে গৌরব এবং ঐতিহ্য, সেটি যেন আগামী প্রজন্ম ধরে রাখে—সেজন্য আমরা তাদের উৎসাহিত করছি।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন ও মো. সাইদুজ্জামান পাঠান। এ সময় জেলা প্রশাসকের একমাত্র সন্তানও উপস্থিত ছিলেন এবং আল্পনা অঙ্কনে অংশগ্রহণ করেন।


জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, তার কন্যা চিত্রাঙ্কনে দক্ষ এবং ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছে। রাস্তায় আল্পনা অঙ্কনের আয়োজনের কথা শুনে সে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে চলে আসে।


নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সিনিয়র পুলিশ কর্মকর্তা হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিকিউরিটি ও অপারেশন ডিভিশনের সমন্বয়ে ক্রাইম ডিভিশন, ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সিটি স্পেশাল ব্রাঞ্চ মাঠে কাজ করবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com