1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 10:30 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

পরিবহন নৈরাজ্য:চট্টগ্রামের সড়কে শোষণ, ঝুঁকি ও নীরব প্রশাসন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, June 25, 2026

চট্টগ্রামের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে নতুন ব্রিজ (শাহ আমানত সেতু) থেকে আগ্রাবাদ ও জিইসি মোড় পর্যন্ত রুটটি অন্যতম গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মজীবী, শিক্ষার্থী, সাধারণ যাত্রী এই সড়ক ব্যবহার করে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কেই এখন চলমান রয়েছে এক ধরনের নৈরাজ্য, যা শুধু ভোগান্তিই নয়, বরং প্রতিদিনের শোষণে পরিণত হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক রোড এক্সিডেন্ট রিপোর্ট ২০২৩ অনুযায়ী, দেশে প্রতি বছর হাজার হাজার সড়ক দুর্ঘটনা ঘটে এবং এতে বহু মানুষের প্রাণহানি হয়। বছরে ৫,০০০ এর বেশি সড়ক দুর্ঘটনায় ৭,০০০ এরও বেশি মানুষ নিহত হয়। এই চিত্র আমাদের পরিবহন ব্যবস্থার গভীর সংকটকেই তুলে ধরে।

চট্টগ্রামের এই নির্দিষ্ট রুটে সমস্যাটি আরও প্রকট। এখানে চলাচলকারী টেম্পু বা লোকাল পরিবহনগুলো প্রায়ই সরাসরি গন্তব্যে যাত্রী নিতে অস্বীকৃতি জানায়। জিইসি মোড় থেকে নতুন ব্রিজ যেতে হলে যাত্রীদের বাধ্য করা হয় খণ্ডখণ্ড যাত্রায় যেমন: জিইসি থেকে দুই নম্বর গেট, সেখান থেকে বহদ্দারহাট, তারপর আবার নতুনব্রিজ।

এই পদ্ধতিতে একদিকে সময় ও শ্রম নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। যেখানে সরাসরি ভাড়া ৩০ টাকা, সেখানে ভেঙে ভেঙে গেলে গুনতে হয় প্রায় ৪৫ টাকা; অর্থাৎ প্রায় ৫০% বেশি। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই বাড়তি খরচ বহন করছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য একটি বড় চাপ।

এই নৈরাজ্যের আরেকটি ভয়াবহ দিক হলো নারীদের নিরাপত্তা হীনতা। UNDP, NHRC ও CRI-এর যৌথ জরিপে দেখা গেছে প্রায় ৮৭% নারী জীবনে অন্তত একবার হয়রানির শিকার হয়েছেন। একই ভাবে BRAC-এর একটি গবেষণায় ৯৪% নারীগণ পরিবহনে হয়রানির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। চট্টগ্রামের এই সড়কেও তার ব্যতিক্রম নয়। অনেক নারী যাত্রী নিয়মিত ইভটিজিং, অশালীন আচরণ এবং কখনো কখনো শারীরিক হেনস্তার শিকার হচ্ছেন, বিশেষ করে কিছু চালক ও হেল্পারের মাধ্যমে। এমনকি ভাড়া নিয়ে তর্কের সময়ও নারীদের প্রতি অসম্মানজনক আচরণ দেখা যায়।

অন্যদিকে, এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে চালকদের মধ্যে সংঘবদ্ধ প্রতিক্রিয়া দেখা যায়। ফলে সাধারণ মানুষ ভয়ে চুপ থাকে, আর এই নীরবতাই নৈরাজ্যকে আরও স্থায়ী করে তোলে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই সমস্যাগুলো নতুন নয়। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ অতিরিক্ত ভাড়া, হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলে আসছে। কিন্তু বাস্তবে প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর হস্তক্ষেপ চোখে পড়েনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রাফিক বিভাগ, সড়ক পরিবহন সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন সবার মধ্যেই এক ধরনের নীরবতা লক্ষ্য করা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

প্রশ্ন হলো, এই নীরবতা কি সমস্যার সমাধান দেবে, নাকি নৈরাজ্যকে আরও শক্তিশালী করবে?

একটি গুরুত্বপূর্ণ সড়কে এমন অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় ও নিরাপত্তাহীনতা শুধু পরিবহন সমস্যাই নয়, এটি জননিরাপত্তা ও ন্যায় বিচারের প্রশ্ন। চট্টগ্রামের মানুষ প্রতিদিন যে শোষণ ও ঝুঁকির মধ্যে দিয়ে চলাচল করছে, তা আর উপেক্ষা করার মতো নয়।

এই সংকট নিরসনে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা জরুরি। বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিআরটিএ, স্থানীয় প্রশাসন এবং ট্রাফিক বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত প্রয়োজন, যাতে এই নির্দিষ্ট রুটে পরিবহন ব্যবস্থার নিয়মিত মনিটরিং নিশ্চিত করা যায়।এই সমন্বিত ব্যবস্থার মাধ্যমে রুট ভিত্তিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। বিশেষ করে যাত্রী ভোগান্তি, রুট ভেঙে ভাড়া আদায় এবং অতিরিক্ত ভাড়া গ্রহণের মতো অনিয়মগুলো নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন।

একই সঙ্গে মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ জোরদার করা গেলে অনিয়ম গুলো অনেকাংশে কমে আসবে।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ব্যবস্থাগুলো কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে নিয়মিত ভাবে কার্যকর করা এবং প্রতিটি সংস্থার মধ্যে বাস্তব সমন্বয় নিশ্চিত করা। তাহলেই এই রুটে বিদ্যমান পরিবহন নৈরাজ্য ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

লেখক পরিচিতিঃ সাকিবুল হাসান
শিক্ষার্থী,
সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগ
প্রিমিয়ার ইউনিভার্সিটি,চট্টগ্রাম

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com