1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 16, 2026, 12:09 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানো শীর্ষক বিশেষ আলোচনা সভা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, April 18, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক:পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানো শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করেন সিএমপি কমিশনার।

আজ শুক্রবার ১৮ এপ্রিল দুপুর ২.৪০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানোর উদ্দেশ্যে বিশেষ আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত সভার সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক ই আজম বীর প্রতীক, মাননীয় উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সভা শুরুর পূর্বে পথশিশুদেরকে নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে ১৬০ জন পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কমিশনার মহোদয় আগত অতিথিবৃন্দকে অত্র অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আজকের অনুষ্ঠানের প্রত্যয় “একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার” উল্লেখ করে বলেন সমাজে পথশিশু বলে কোনো কথা থাকবে না। তিনি আরো বলেন প্রত্যক অনাথ, গৃহহীন ও অসহায় শিশু স্বাভাবিক জীবন যাপনের অধিকার রাখে। তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করা সকলের নৈতিক দায়িত্ব।

এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানোর উদ্দেশ্যে বিভিন্ন ধরণের পরামর্শ ও নির্দেশনা তুলে ধরেন এবং সমাজের সকলকে বিশেষ করে বিত্তশালী ব্যক্তিদেরকে এই কাজে এগিয়ে আসার জন্য আহবান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমীন এস মুরশিদ, মাননীয় উপদেষ্টা, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; ডাঃ শাহাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; ডঃ মোঃবজিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামছুল আলম, এনডিসি, পিএসসি, কমান্ডার ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড; মোঃ আহসান হাবিব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; প্রকৌশলী নুরুল করিম, চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com