চট্টলার কন্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহনাগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১৫০০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
আজ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে অভিযান চালিয়ে একজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া)এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
আটককৃত আসামি হলেন, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন পূর্ব কাঠঘর উত্তর পতেঙ্গা এলাকার মো: আবুল কালামের ছেলে মো: নাছির প্রকাশ নাছিম (৫০)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়ার অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা মোঃ নাছির প্রকাশ নাছিমকে আটক করে। পরবর্তীতে তার বাসায় তল্লাশী কালে তার নির্মানাধীন ভবনের ২য় তলায় হতে একটি কালো ও নীল রংয়ের কাঁধ-ব্যাগে ইট সদৃশ পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় ১৫টি ইয়াবার প্যাকেট হতে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজারজেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে।
সিডিএমএস পর্যালোচলা করে জানা যায় অভিযুক্ত মোঃ নাছির এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলার তথ্য পাওয়া যায়।
.
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন