1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 3:08 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

নির্বাচনে নিরাপত্তা ও সৌহার্দ্য: মাঠ থেকে একজন গণমাধ্যমকর্মীর কথা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, February 13, 2026

উৎফল বড়ুয়া:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে শুরুতে নানা উৎকণ্ঠা ও উদ্বেগ থাকলেও শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণমাধ্যমকর্মীরা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পেরেছেন- যা নিঃসন্দেহে একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক দৃষ্টান্ত।

কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষণে দেখা গেছে, ভোটার, প্রার্থী ও তাঁদের সমর্থকসহ সর্বস্তরের মানুষের সৌহার্দ্যপূর্ণ আচরণ, পারস্পরিক সহাবস্থান এবং দায়িত্বশীল মনোভাব নির্বাচনকে করেছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময়োপযোগী, পেশাদার ও মানবিক তৎপরতায় সার্বিক পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কোথাও উল্লেখযোগ্য অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হওয়ায় তাঁদের বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি।

বিশেষ করে সিলেট অঞ্চলসহ সারাদেশে যে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা প্রায় ১৮ কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশারই প্রতিফলন। এই নির্বাচন প্রমাণ করেছে- শান্তি, সহনশীলতা ও দায়িত্ববোধ বিদ্যমান থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবেই এগিয়ে নেওয়া সম্ভব।

সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সঙ্গে ভোটারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা ভবিষ্যৎ গণতান্ত্রিক অভিযাত্রার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

গণতন্ত্রের পথে সৌহার্দ্যের এই বিজয়ধ্বনি শুধু একটি নির্বাচনের সাফল্য নয়- এটি প্রমাণ করে, জিতেছে সৌহার্দ্য, জিতেছে বাংলাদেশ।

লেখক : উৎফল বড়ুয়া, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com