সজল চক্রবর্তী: চট্টগ্রামের নাজিরহাটে নির্ধারিত স্থান ব্যতীত অন্য স্থানে বাস থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এক বাস চালককে ৫০০০ (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয়।
শুক্রবার ০২ আগষ্ট দুপুরে নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্ধারিত স্থান ব্যতীত অন্য স্থানে বাস থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে মোঃ আবুল কাশেম নামক এক বাস চালককে আটক করা হয়। পরবর্তীতে বাস চালক তার অপরাধ স্বীকার করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে তাকে ৫০০০/- (পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন